শেষ হলো জ্ঞান মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা পাইলট উচ্চবিদ্যালয় মাঠে দুই দিনের জ্ঞান মেলা গতকাল রোববার শেষ হয়েছে। বিপুলসংখ্যক দর্শক সমাগমে মেলা হয়ে উঠেছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। মেলার শেষ দিনে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত বিরামহীনভাবে চলে স্কুল পর্যায়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সংগীত, আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা। এতে রামপাল উপজেলার বিভিন্ন স্কুলের প্রায় দুই শতাধিক প্রতিযোগী অংশ নেয়। বিকেল পাঁচটায় প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন এইচএসটিটিআইয়ের রামপালের পরিচালক শেখ আবু সাইয়ীদ, জ্ঞান মেলা ২০১১-এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ আ. জলিল প্রমুখ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর গড়া সংগঠন অন্তর বাজাও শিল্পী গোষ্ঠী, মংলা। এ নিয়ে ষষ্ঠবারের মতো জ্ঞান মেলার আয়োজন করা হলো এ গ্রামে। —মংলা (বাগেরহাট) প্রতিনিধি