শেষ হলো ডিজিটাল মেলা
বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) আয়োজনে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনের ডিজিটাল মেলা গতকাল রোববারশেষহয়েছে। শেষ দিনে একদিকে যেমন প্রচুর দর্শকের সমাগম হয়েছে, অন্যদিকে বিক্রিও হয়েছে বেশ। সকাল থেকে রাত অবধি মেলা প্রাঙ্গণ ছিল লোকে লোকারণ্য। গতকালও মেলায় দর্শকদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল আকারে ছোট, পাতলা ও শৌখিন ল্যাপটপের প্রতি। এ ছাড়া পেনড্রাইভ, গান শোনার যন্ত্র, ডিজিটাল ক্যামেরার দিকেও যথেষ্ট আগ্রহ লক্ষ করা গেছে। শেষ দিনে প্রতিটি প্রতিষ্ঠান তাদের নির্ধারিত ছাড়ের চেয়ে আরও অনেক বেশি ছাড় দিয়েছে বলে বিক্রিও বেশি হয়েছে। ‘বিসিএস এক্সপো ২০১১’ শিরোনামের এই মেলার শ্লোগান ছিল ‘নতুন প্রজন্মের জন্য ডিজিটাল বাংলাদেশ’। মেলার আহ্বায়ক মজিবুর রহমান স্বপন বলেন, এবারের মেলা ক্রিকেট বিশ্বকাপের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। তাই মেলাতেও ছিল ক্রিকেটের আবহ। এ ছাড়া মুক্তিযুদ্ধের চেতনাও প্রাধান্য পেয়েছিল মেলাতে।’ মেলায় প্রতিদিনই নানা ধরনের কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নতুন নতুন পণ্যের উদ্বোধনসহ গুরুত্বপূর্ণ কিছু সেমিনারের আয়োজন করা হয়েছিল। এবারের মেলায় ৬৬টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান, ৭৩টি স্টল এবং ২৯টি প্যাভিলিয়নে অংশগ্রহণ করে। গতকালমেলা শেষহলেও সমাপনী অনুষ্ঠান আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। —নিজস্ব প্রতিবেদক