শেষ হলো ডেল পিসি ক্লিনিক আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জুলাই মাসের মধ্যে চট্টগ্রামে দ্বিতীয় আয়োজনের ঘোষনার মাধ্যমে ঢাকায় শেষ হয়েছে ডেল পিসি ক্লিনিক আয়োজন। এ আয়োজনের শেষ দিন গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত ডেলপণ্য বিনা মূল্যে ঠিক করে দেওয়া হয়। ব্যবহারকারীদের সুবিধার্থে ১০ জুন পর্যন্ত বিনা মূল্যে সেবা কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন কম্পিউটার সোর্সের নির্বাহী পরিচালক সাফকাতুল বদর। নিবন্ধন ফরম দেখিয়ে আগ্রহীরা লালমাটিয়ার কম্পিউটার সোর্সের প্রধান সার্ভিস সেন্টার থেকে ঠিক করে নেওয়া যাবে। ডেল পিসি ক্লিনিকে সেবা নিতে আসা অপু ইসলাম জানান, ‘আমার পিসির যে সমস্যা তা বাইরে থেকে সারিয়ে নিতে ভালো টাকাই খরচ হতো। তবে এ আয়োজনের ফলে এখানে তা বিনা খরচে সারিয়ে নিলাম।’ এ ধরনের সেবায় গ্রাহকেরা বেশ উপকৃত হয়েছেন বলে মনে করেন সেবা নিতে আসা গ্রাহকরা। মেলা চলাকালে মোট ৩২৩টি পিসি তাৎক্ষণিক ঠিক করে দেওয়া হয়েছে। মেলায় প্রতি ঘণ্টার কুইজ পর্বে দর্শনার্থীদের পুরস্কৃত করা হয়।—আল আমিন হক