শেষ হলো তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে তথ্যপ্রযুক্তি ও কম্পিউটারবিজ্ঞানের সবচেয়ে বড় আন্তর্জাতিক সেমিনার আইসিসিআইটি-২০১৪-এর ১৭তম আসর ২৩ ডিসেম্বর শেষ হয়েছে। ঢাকার আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাপনী আয়োজনে শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম বলেন, ২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে পরিণত হবে, আর এর কান্ডারি হবেন আজকের তরুণ প্রযুক্তিবিদেরা। ডিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন রবি আজিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুপন বীরা সিং, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম লুৎফর রহমান, সম্মেলনের আন্তর্জাতিক অনুষ্ঠান কমিটির চেয়ারম্যান অধ্যাপক ম্যাথিউ টার্ক, সাংগঠনিক কমিটির চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকতার হোসেন ।
আগামী বছর এ সম্মেলন ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আয়োজন করা হবে। ২০১৬ সালে এ আয়োজন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশলীদের আন্তর্জাতিক সংগঠন আইইইইর কারিগরি সহপৃষ্ঠপোষকতায়, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সহযোগিতায় ও রবি আজিয়াটা লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ‘কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন-২০১৪’-এর আয়োজন করা হয়।—বিজ্ঞপ্তি