শেষ হলো ল্যাপটপ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা ধরনের নতুন সব ল্যাপটপ প্রদর্শন আর ক্রেতাদের পছন্দসই ল্যাপটপ কেনার মধ্য দিয়ে গতকাল শেষ হয়েছে তিন দিনের ল্যাপটপ মেলা। ‘কিউবি ল্যাপটপ মেলা-২০১১’ নামের এ মেলা শুরু হয়েছিল ৫ জানুয়ারি। ঢাকা শেরাটন হোটেলে অনুষ্ঠিত এ মেলায় শুরুর দিন থেকেই ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এবারের মেলায় ল্যাপটপ কেনার পাশাপাশি নতুন সব বৈশিষ্ট্যের ল্যাপটপের দিকে নজর ছিল দর্শনার্থীদের। মেলার শেষ দিন গতকাল মেলায় পরিবারসহ ঘুরতে আসা বেসরকারি চাকরিজীবী শফিউল ইসলাম জানান, মেয়ের জন্য ল্যাপটপ কিনতে পুরো পরিবারসহ এসেছেন মেলায়। বিভিন্ন স্টলে ল্যাপটপ দেখে শেষ পর্যন্ত মেয়ের পছন্দের ল্যাপটপ কিনেছেন তিনি। এমনই ছিল দর্শকদের আগ্রহ। সামগ্রিকভাবে মেলার বিকিকিনিও ছিল যথেষ্ট ভালো। মেলায় অংশগ্রহণকারী টেকনোএজ করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশনস) মোসাদ্দেক হোসেন খান বলেন, ‘সার্বিকভাবে মেলার অবস্থা ছিল খুবই ভালো। আমরা যেমন আশা করেছি, তার চেয়েও বেশি দর্শকদের সাড়া পেয়েছি।’ মেলায় প্রায় প্রতিটি স্টল আর প্যাভিয়িনেই ছিল বিশেষ মূল্য ছাড় আর উপহার। মেলার সমন্বয়ক সৈয়দা ফারজানা জামান জানান, সব মিলিয়ে সফল হয়েছে মেলা। —নুরুন্নবী চৌধুরী