শেষ হলো ল্যাপটপ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেকর্ড পরিমাণ বিক্রির মধ্য দিয়ে গতকাল শনিবার শেষ হলো গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলা ‘কিউবি সামার ল্যাপটপ ফেয়ার ২০১২’। মেকার কমিউনিকেশনের আয়োজনে ৭ জুন শুরু হওয়া তিন দিনব্যাপী মেলার গতকাল শনিবার ছিল শেষ দিন। প্রথম দুই দুই দিনের চেয়ে গতকালবিক্রি ছিল বেশি। সকাল থেকে মেলা শেষ হওয়া পর্যন্ত এ ভিড় লক্ষ করা গেছে। মেলায় আসা দর্শনার্থীদের মধ্যে তরুণ প্রজন্মের সংখ্যা বেশি হলেও নতুন নতুন সব প্রযুক্তি সম্বন্ধে জানতে সব বয়সের মানুষই মেলায় এসেছিল। তারা ঘুরে ঘরে দেখেছে সর্বশেষ প্রযুক্তিগুলো। দাম আর পছন্দের সঙ্গে মিলিয়ে অনেকেই ল্যাপটপ কিনে বাড়ি ফিরেছে। আবার কেউ কেউ ল্যাপটপ না কিনলেও কিনেছে ল্যাপটপ ব্যবহারের নানা অনুষঙ্গ। ৭ ও ৮ জুন বিক্রি হয়েছে প্রায় দুই হাজার ৮০০ ল্যাপটপ কম্পিউটার। মেলার সমন্বয়ক রাহুল ঘোষ বলেন, ‘গতবারের মেলায় মোট তিন দিনে ল্যাপটপ বিক্রির পরিমাণ ছিল প্রায় তিন হাজার। আর এবারের মেলায় প্রথম দুই দিনেই বিক্রি হয়েছে প্রায় দুই হাজার ৮০০ ল্যাপটপ। আশা করছি, শেষ দিন এর পরিমাণ পাঁচ হাজার ছাড়িয়ে যাবে।’ মেলায় অংশ নেওয়া স্টল রিশাত কম্পিউটার্সের আমিনুল ইসলাম বলেন, ‘এবার অন্যান্য বারের তুলনায় ল্যাপটপ বিক্রি বেশি হয়েছে। এ থেকে বোঝা যায়, দিন দিন ল্যাপটপসহ বহনযোগ্য পোর্টেবলগুলো জনপ্রিয় হচ্ছে।’ মেলায় আসা মতিঝিল আইডিয়াল কলেজের বাবরি ইসলাম বলে, ‘বিদ্যুৎ সমস্যাসহ অন্যান্য কারণে ক্রমেই ল্যাপটপের ব্যবহার বাড়ছে। আর এটি বহনেও বেশ সুবিধা। তাই ছাড়ের খবর পেয়ে মেলা থেকে একটি ল্যাপটপ কিনতে এসেছি।’ মেলার প্রধান পৃষ্ঠপোষক ছিল কিউবি। —জিয়াউর রহমান চৌধুরী