শেষ হলো সাত দিনব্যাপী গ্যাজেট ও ইলেকট্রনিকস আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন ঈদে নতুন পোশাক বা পশু কেনার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। ঈদ মানে এখন নতুন নতুন প্রযুক্তি পণ্য হাতে পাওয়ার আনন্দ। নতুন গ্যাজেট ঈদের আনন্দকে বাড়িয়ে দেয় বহুগুণে। কিন্তু করোনা মহামারির কারণে মার্কেটে গিয়ে দেখেশুনে পছন্দ করার মতো অবস্থা এখন নেই। সারা বিশ্বের মতো বাংলাদেশও করোনা মহামারিতে আক্রান্ত। এ সময় ঘরে থাকাই নিরাপদ। ঝুঁকিপূর্ণ এ সময়ে কেনাকাটা করুন ঘরে বসে নিরাপদে। ঈদ সামনে রেখে করোনার এ সময় প্রথম আলো ডট কমে প্রথমবারের মতো সাত দিনব্যাপী ‘গ্যাজেট ও ইলেকট্রনিকস আয়োজন’ অনুষ্ঠিত হয় ৫ থেকে ১১ জুলাই। প্রথম আলো ডটকম আয়োজিত এ মেলার সহযোগী হচ্ছে ‘শ্রেষ্ঠ ডটকম’।

মেলায় দেশের স্বনামধন্য পাঁচটি ব্র্যান্ড ট্রান্সকম ডিজিটাল, শাওমি মোবাইল, স্যামসাং মোবাইল, হালিমা টেলিকম ও ইলেকট্রো মার্ট লিমিটেড অংশ নিয়েছে। মুঠোফোন ও এর যন্ত্রাংশ, টিভি, ওভেন, ফ্রিজ, হোম অ্যাপ্লায়েন্সসহ আরও অনেক কিছু ছিল শ্রেষ্ঠ ডটকম নিবেদিত গ্যাজেট ও ইলেকট্রনিকস আয়োজনে। এ অনলাইন আয়োজনে ক্রেতাদের জন্য ছিল সব পণ্যের ওপর ১০ শতাংশ ছাড়; সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত।

শ্রেষ্ঠ ডটকম নিবেদিত গ্যাজেট ও ইলেকট্রনিকসের আয়োজন উপলক্ষে প্রথম আলো ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে পাঁচ দিনের বিশেষ ফেসবুক লাইভের আয়োজন করা হয়। বিবর্ধন রায়ের সঞ্চালনায় শ্রেষ্ঠ ডটকম নিবেদিত গ্যাজেট ও ইলেকট্রনিকস আয়োজনের প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রেষ্ঠ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খান ইমরান রাসেল, পরিচালক এবং সিটিও জুনায়েদ হোসেন, হেড অব ব্র্যান্ড রাহাত হোসেন চৌধুরী। এ সময় শ্রেষ্ঠ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খান ইমরান রাসেল বলেন, ‘শ্রেষ্ঠ ডটকম মানুষের জন্য কাজ করে। আমাদের ই-কমার্স প্রতিষ্ঠান থেকে যারা পণ্য ক্রয় করবে, তারা ঠকবে না। মানুষের কথা চিন্তা করেই আমরা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি। শ্রেষ্ঠ ডটকমে সবচেয়ে ভালো পণ্যটি বিক্রি করা হয়। সেরা কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে আমরা মানুষের জন্য কাজ করছি।’

দ্বিতীয় দিনের আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাওমি বাংলাদেশের কমিউনিটি ম্যানেজার এম এন নাহিদ ও পাবলিক রিলেশনস ম্যানেজার সুমন সাহা।

আলোচনায় সুমন সাহা বলেন, ‘শাওমি বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে ভালো পণ্য তুলে দেওয়ার ক্ষেত্রে বদ্ধপরিকর। শাওমি বাংলাদেশের মানুষের চাহিদার কথা বোঝে। চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করে মানুষের হাতে তুলে দিচ্ছে শাওমি। ফ্যানদের ভালোবাসাই আমাদের পথ চলার শক্তি। বিশ্ববাজারে শাওমির অবস্থান বেশ সুসংহত, একই সঙ্গে বাংলাদেশের বাজারেও শাওমি সমান জনপ্রিয়।’

শ্রেষ্ঠ ডটকম নিবেদিত গ্যাজেট ও ইলেকট্রনিকস আয়োজনের তৃতীয় পর্বে উপস্থিত ছিলেন হালিমা গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম হাসান। স্যামসাং মোবাইলের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর এক্সেল টেলিকম (প্রা.) লিমিটেডের জেনারেল ম্যানেজার এম রেজাউল হক (রেজা) উপস্থিত ছিলেন চতুর্থ পর্বে। পঞ্চম পর্বে উপস্থিত ছিলেন ইলেকট্রো মার্ট লিমিটেডের (গ্রি কনকা) জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদুন্নবী চৌধুরী ও সিনিয়র ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং মো. জুলহক হোসাইন।

ঘরে বসে নিরাপদ কেনাকাটা ট্যাগলাইনে শ্রেষ্ঠ ডটকম নিবেদিত গ্যাজেট ও ইলেকট্রনিকস আয়োজনের সহযোগিতায় ছিল ই-কুরিয়ার, ডটলাইন।