শেষ হলো স্মার্টফোন ও ট্যাব মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেলায় বড় পর্দায় স্মার্টফোনের গেম খেলছেন এক দর্শক l প্রথম আলো
মেলায় বড় পর্দায় স্মার্টফোনের গেম খেলছেন এক দর্শক l প্রথম আলো

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মার্টফোন ও ট্যাব মেলার পর্দা নামল গতকাল শনিবার। মেলার আয়োজক এক্সপো মেকারের হেড অব অপারেশনস নাহিদ হাসনাইন সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘আগের মেলাগুলোর চেয়ে এবারের আয়োজন ছিল বড় পরিসরে। তিন দিনে প্রায় ১০ হাজার লোক মেলায় এসেছেন।’
মেলাটি শুরু হয়েছিল ১৩ আগস্ট। প্রায় সব ব্র্যান্ডের মুঠোফোন ও স্মার্টফোনের পসরা বসেছিল মেলার স্টল ও প্যাভিলিয়নে। বেচাকেনাও ভালো হয়েছে বলে জানিয়েছে মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো।
গতকাল মেলার শেষ দিনে জাতীয় শোক দিবস উপলক্ষে ছিল বিশেষ প্যাভিলিয়ন। মেলায় প্রবেশের মূল ফটকে স্থাপিত এই প্যাভিলিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ ছবি ও ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। দর্শকদের উপস্থিতিও ছিল বেশ ভালো। প্রতিটি স্টলেই ক্রেতাদের জন্য ছিল নানা ধরনের অফার ও উপহার। মেলার একটি স্থানে ছিল প্রায় বিরতিহীন নানা ধরনের আয়োজন। সেখানে তাৎক্ষণিক কুইজ কিংবা অন্য কোনো আয়োজনের বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
নিজস্ব প্রতিবেদক