শেষ হলো স্মার্টফোন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনের মেলা ‘রবি স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৪’ মেলা গতকাল শনিবার শেষ হয়েছে। আয়োজক এক্সপো মেকারের গণমাধ্যম সমন্বয়কারী আল-আমীন দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘দ্বিতীয়বারের মতো আয়োজিত এ মেলায় আমরা ভালোই সাড়া পেয়েছি। এই তিন দিনে মেলায় প্রায় ৯০ হাজারের বেশি দর্শনার্থী এসেছেন। মেলাটি ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করার ইচ্ছা আছে।’
মেলার শেষ দিন (গতকাল) সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে টেকশহর ডটকম আয়োজিত ‘অ্যান্সার হান্ট’ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। মেলা উপলক্ষে স্যামসাং তাদের গ্যালাক্সি সিরিজের সর্বশেষ সংস্করণ ‘গ্যালাক্সি এস ফাইভ’ প্রদর্শন করে। প্রদর্শনীতে ৬০টি স্মার্টফোনের চাহিদা পাওয়া গেছে বলে জানায় স্যামসাং। নকিয়ার এক্স মডেলের হ্যান্ডসেটসহ লুমিয়া সিরিজের স্মার্টফোনগুলোও নকিয়ার স্টলে প্রদর্শনীতে আনা হয়।
—রাহিতুল ইসলাম