শো-অফের বন্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

স্যার, পাঁচ মিনিট ধইরা হাত পাইতা আছি, প্যাকেটটা কি এইবার দিবেন?
এই হলো আপনাগো সমস্যা! ধৈর্য বইলা কিছু নাই। দেখেন না, ক্যামেরাম্যান এখনো রেডি হয় নাই!
স্যার, রেডি ওয়ান, টু, থ্রি বলামাত্রই দুঃখের
পোজ দেবেন, ঠিক আছে?
স্যার, বানের জলে নদী তো এমনিই ভাইঙা যাইতেছে, বাঁশ দিয়া ভাঙা লাগব ক্যান?
বানের জলে যতটুকু ভাঙছে, ততটুকু ভিডিও করলে আমার চাকরি বানের জলে ভাইসা যাইব। আর আমার চাকরি গেলে আপনারা সাহায্য পাইবেন না। বুঝছেন? নেন, হাত লাগান...
স্যার, নৌকা থাকতে আপনি ভেলায় করে সাহায্য নিয়ে এলেন কেন? নৌকায় করে এলে তো আরও বেশি সাহায্য আনতে পারতেন।
যেটা বোঝো না, সেটা নিয়ে কথা বলবে না। এটা রাজনৈতিক ব্যাপার।
বুঝলেন, বন্যাদুর্গত অঞ্চলে ইন্টারনেট আছে কি না, এটা খেয়াল রাখতে হবে। কারণ, বন্যার্তরা যদি ফেসবুকে স্ট্যাটাস দেয়, তাহলে আমরা বুঝতে পারব, কোথায় কোথায় রিলিফ পাঠাতে হবে।

আচ্ছা, ইন্ডিয়া তো জানেই যে ওরা গেট খুইলা দিলেই আমগো দেশে বন্যা হয়, এরপরও গেট খুইলা দেয় ক্যান?

ওরা গেট না খুইলা দিলে তো মানুষ বুঝব না রামপাল চুক্তি হওয়া কতটা জরুরি।

কী রে, মন খারাপ ক্যান? কী হইছে?
দোস্ত, বন্যা নিয়ে একটা স্ট্যাটাস দিছিলাম, একদম লাইক-কমেন্টস পড়ে নাই।
হা হা হা...এত দিনেও ফেসবুকের হালচাল বুঝলি না। এই দেখ, আমি প্রিজমার ছবি দিছিলাম, তিন শ লাইক পড়ছে!