শোবার ঘর ঠান্ডা রাখুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুস্বাস্থ্যের জন্য ঘুম অপরিহার্য। এ কথা সবারই জানা। আর ভালো ঘুমের জন্য শোবার ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যাপারটি বেশ গুরুত্বপূর্ণ। ঘরের তাপমাত্রা কমিয়ে রাখলে সুনিদ্রার পাশাপাশি আরও কিছু সুফল পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের একদল গবেষক বলছেন, নিম্ন তাপমাত্রায় ঘুমন্ত ব্যক্তির শরীরে সঞ্চিত একধরনের উপকারী চর্বির (ব্রাউন ফ্যাট) পরিবর্তন ঘটায়। ফলে তার ক্যালরি খরচের ধরন পাল্টায়, পাশাপাশি পরিপাকের সামর্থ্য বাড়ায়। আর এই পরিবর্তনের প্রভাব দিনের বেলায়ও রয়ে যায়। সংশ্লিষ্ট গবেষক ফ্রান্সেসকো এস সেলি বলেন, তুলনামূলক ঠান্ডা ঘরে ঘুমালে বিপাকীয় কাজে সুবিধা হয়। এতে ডায়াবেটিস এবং অন্যান্য রোগের ঝুঁকি কমে। নিউইয়র্ক টাইমস।