শোয়ার ঘর এখন মোবাইল গেমের দখলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেডরুম সাধারণত ঘুম, পড়াশোনা বা বিশ্রামের জন্য ব্যবহূত হলেও অধিকাংশ মানুষ এখন এই ঘরে বসেই মোবাইলে গেম খেলেন। সামাজিক যোগাযোগের গেম সাইট মকোস্পেসের সাম্প্রতিক এক জরিপ থেকে পাওয়া এই তথ্যটি প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট।যুক্তরাষ্ট্রের ১৫ হাজার ব্যক্তির মধ্যে এই জরিপ চালানো হয়। জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিদের ৯৬ শতাংশ বলেন, তঁারা বাড়িতে মোবাইলে গেম খেলেন। আর ৫৩ শতাংশ নির্দষ্টি করে বলেছেন তঁারা শোয়ার ঘরে মোবাইলে গেম খেলেন। বেডরুম বা শোয়ার ঘরের পরেই রয়েছে লিভিং রুম বা বসার ঘর। লিভিং রুমে বসে গেম খেলার পক্ষে রায় দিয়েছেন ৪১ শতাংশ। এ ছাড়া বাথরুমে পঁাচ শতাংশ এবং খাবার টেবিলে বসে এক শতাংশ মানুষ মোবাইলে গেম খেলেন। জরিপে আরও দেখা গেছে, অপেক্ষা বা প্রতীক্ষার সময়গুলোতে ৪৪ শতাংশ মানুষ সময় কাটান মোবাইলে গেম খেলে। এ ছাড়া ভ্রমণের সময় ৭২ শতাংশ এবং কর্মক্ষেত্রে ৬৪ শতাংশ মানুষ মোবাইলে গেম খেলেন। দিনের এক ঘণ্টা সময় মোবাইলে গেম খেলে কাটান শতকরা ৫২ শতাংশ এবং তিন ঘণ্টা পার করে দেন ৩২ শতাংশ মানুষ। জরিপকারী প্রতিষ্ঠান মকোস্পেসের পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষ কোথায় সবচেয়ে বেশি মোবাইলে গেম খেলে, সেই তথ্যটি এই জরিপ থেকে পাওয়া গেছে। আগে ধারণা করা হত, যাত্রাপথে বা লাইনে দঁাড়িয়ে সময় কাটানোর জন্য মোবাইলে গেম আর বাড়িতে খেলার জন্য গেম কনসোল। ২০১১ সালে এনডিপির দেওয়া এক তথ্য অনুসারে, মোট ডাউনলোড হওয়া গেমের অর্ধেকই এখন ডাউনলোড হয় মোবাইল ডিভাইসে। মকোস্পেসের নতুন এ জরিপ এখন কনসোল নির্মাতাদের জন্য চিন্তার কারণ হয়ে দঁাড়াতে পারে বলেই ধারণা করছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জাস্টিন সিগেল।