শৈবালের ডিএনএ নকশা উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছরের গবেষণায় বিজ্ঞানীরা এই অতিক্ষুদ্র শৈবালের ডিএনএ নকশা উদ্ঘাটনে সমর্থ হয়েছেন। কার্বন ডাই-অক্সাইড শোষণের পাশাপাশি এটি মহাসাগরের খাদ্যচক্র ও বাস্তুসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

n  বিজ্ঞানীরা এমিলিয়ানিয়া হাক্সলেই প্রজাতির শৈবালের জিন নকশা উদ্ঘাটন করেছেন। এককোষী এই শৈবাল পৃথিবীতে বসবাসকারী সবচেয়ে সফল জীব হিসেবে পরিচিত।

n  ক্ষুদ্রাতিক্ষুদ্র ফাইটোপ্ল্যাংকটন একটি ছোট্ট জীবদেহ, যা মহাসাগরের ওপরের স্তরের বাসিন্দা।

n  মহাসাগরে হাজার হাজার বর্গকিলোমিটার এলাকা আচ্ছাদিত করে রাখতে পারে এই শৈবাল ।

n এটি সাগরপৃষ্ঠের কার্বন ডাই-অক্সাইড শোষণ করে।

n কোটি কোটি মৃত শৈবাল জড়ো হয়ে জমাটবদ্ধ হয় (যেমন: যুক্তরাজ্যের ডোভার এলাকার হোয়াইট ক্লিফ)।

n জিনোম বিশ্লেষণে দেখা যায়, একটি বৈচিত্র্যময় জিনের কারণে এই শৈবাল বিশ্বজুড়ে বিভিন্ন পরিবেশে খাপ খাইয়ে নিয়ে বংশবৃদ্ধি করতে পারে।

সূত্র: নেচার/হেলমট্জ অ্যাসোসিয়েশন অব জার্মান রিসার্চ সেন্টারস/এএফপি।