শ্রীবরদীতে ডিজিটাল মেলা
তথ্যপ্রযুক্তিকে আরও গতিশীল ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শেরপুরের শ্রীবরদী উপজেলায় দুদিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৫ গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। সোমবার উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের সহযোগিতায় শ্রীবরদী উপজেলা প্রশাসন এ মেলার আয়োজক।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীবরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবা শারমিন। বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আশরাফ হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা অরুণা রায়, ওয়ার্ল্ডভিশনের ব্যবস্থাপক সেবাষ্টিয়ান পিউরিফিকেশনসহ অনেকে।
সেবাষ্টিয়ান পিউরিফিকেশন প্রথম আলোকে বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আটটি স্টল ছিল এ মেলায়।
শেরপুর প্রতিনিধি