শ্রেষ্ঠ ইউআইএসসির পুরস্কার পেল আনোয়ারা উপজেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারার ১১ ইউনিয়নের সব কটি ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি) চালুসহ ভালো ফলাফল করায় জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খানকে পুরস্কৃত করেছে জেলা প্রশাসন। গতকাল ১৬ ডিসেম্বর আউটার স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। আনোয়ারা উপজেলা পরিষদ সূত্র জানায়, আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়নের ইউআইএসসি কেন্দ্রগুলো চালুসহ ভালো কাজ ও ব্যবস্থাপনার কারণে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে আনোয়ারুল ইসলামকে নির্বাচিত করা হয়। —আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি