ষষ্ঠ প্রজন্মের ওরাকল-সেবা

ডেটা সেন্টার প্রযুক্তির উন্নয়ন ও তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপনাকে আরও সহজতর করতে উন্মুক্ত হয়েছে ওরাকলের ষষ্ঠ প্রজন্মের সেবা। ডেটা সেন্টার ও ক্লাউড প্রযুক্তিভিত্তিক খরচ কমাতে এবং সক্ষমতা বাড়াতে নতুন প্রজন্মের ইঞ্জিনিয়ারড সিস্টেম উদ্বোধন করেছেন প্রতিষ্ঠানটির বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা ল্যারি অ্যালিসন।
ওরাকল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নতুন এ সেবায় সংযুক্ত রয়েছে ভারচুয়াল কম্পিউট অ্যাপ্লায়েন্স এক্স ৫, ওরাকল এফএসআই সিরিজ ফ্ল্যাশ স্টোরেজ সিস্টেম এবং ষষ্ঠ প্রজন্মের ওরাকল এক্সাডাটা ডাটাবেজ মেশিন এক্স ৫ । এই সফটওয়্যার ডেটা সেন্টারের উৎপাদন ক্ষমতা বাড়াবে এবং তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপনাকে আরও সহজতর করবে।
নতুন প্রজন্মের এই পণ্য প্রসঙ্গে ল্যারি অ্যালিসন জানিয়েছেন, ‘আমরা কোর ডেটা সেন্টার ব্যবসায় আমাদের প্রতিদ্বন্দ্বীদের টক্কর দিতে যাচ্ছি। আমাদের পণ্য সবচেয়ে কম খরচে সবচেয়ে ভালো সেবা দেবে। বাজারে যেসব পণ্য পাওয়া যায় সে তুলনায় ওরাকলের এই ষষ্ঠ প্রজন্মের সেবাটি নির্ভরযোগ্য হবে।