মুজিব
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘মুজিব’ কবিতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। মুজিব কবিতাটির রচয়িতা কে?
ক. শামসুর রাহমান খ. নির্মলেন্দু গুণ
গ. রোকনুজ্জামান খান
ঘ. সতেন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর: গ. রোকনুজ্জামান খান
২। মুজিবের হাসিকে কার হাসির সঙ্গে তুলনা করা হয়েছে?
ক. যুবকের খ. কিশোরের
গ. বৃদ্ধের ঘ. শিশুর
সঠিক উত্তর: ঘ. শিশুর
৩। কার মধুর হাসিতে বাঙালির ঘর ভরে ওঠে?
ক. বৃদ্ধদের খ. বাবার
গ. মায়ের ঘ. শিশুদের
সঠিক উত্তর: ঘ. শিশুদের
৪। চিরশিশু কে?
ক. মুজিব খ. ভাসানী
গ. সোহরাওয়ার্দী ঘ. ফজলুল হক
সঠিক উত্তর: ক. মুজিব
৫। খেতের ফসলের হাসি দেখে কবির কী মনে হয়?
ক. গরিব দেশ খ. লাল সূর্যের দেশ
গ. রক্তিম সূর্য ঘ. মুজিবের হাসি
সঠিক উত্তর: ঘ. মুজিবের হাসি
৬। রোকনুজ্জামান খান কী নামে পরিচিত?
ক. নানা ভাই খ. দাদা ভাই
গ. ছোট ভাই ঘ. বড় ভাই
সঠিক উত্তর: খ. দাদা ভাই
৭। রোকনুজ্জামান খান কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. ব্রাহ্মণবাড়িয়া খ. খুলনা
গ. ফরিদপুর ঘ. জামালপুর
সঠিক উত্তর: গ. ফরিদপুর
৮। কবি বাংলার সবখানে মুজিবকে খুঁজে পেয়েছেন, কারণ—
i. এ দেশের মানুষের মনে তিনি গেঁথে রয়েছেন
ii. তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়েছে
iii. তাঁর নেতৃত্বেই আজ আমরা স্বাধীন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: গ. i ও iii
৯। কবি রোকনুজ্জামন খানের মৃত্যুর পর তাঁকে কী পুরস্কারে ভূষিত করা হয়?
ক. স্বাধীনতা পুরস্কার
খ. বাংলা একাডেমি পুরস্কার
গ. অনন্যা পুরস্কার ঘ. নোবেল পুরস্কার
সঠিক উত্তর: ক. স্বাধীনতা পুরস্কার
১০। বীর সৈনিকের মতো নেতৃত্ব দেয় কেমন প্রকৃতির লোক?
ক. নির্ভীক খ. যুবক গ. ভীরু ঘ. নেতা
সঠিক উত্তর: ঘ. নেতা
১১। স্বাধীন বাংলাদেশে কার স্থান সকলের ঊর্ধ্বে?
ক. রাজনীতিবিদদের খ. ব্যবসায়ীদের
গ. শেখ মুজিবের ঘ. চাকরিজীবীদের
সঠিক উত্তর: গ. শেখ মুজিবের
১২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করে?
ক. ১৯৯০ খ. ১৯২৫ সালে
গ. ১৯২০ ঘ. ১৯৩০ সালে
সঠিক উত্তর: গ. ১৯২০ সালে
১৩। শেখ মুজিবুর রহমানকে কত সালে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয়?
ক. ১৯৪৮ সালে খ. ১৯২৬ সালে
গ. ১৯৬৯ সালে ঘ. ১৯৭১ সালে
সঠিক উত্তর: গ. ১৯৬৯ সালে
১৪। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন?
ক. ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে
খ. কুমিল্লার মুরাদনগরে
গ. গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়
ঘ. ঢাকার ধানমন্ডিতে
সঠিক উত্তর:
গ. গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
১৫। ‘মুজিব’ কবিতাটির মূলভাব কী?
ক. বাংলার কৃষকের সঙ্গে মুজিবের নিবিড় সম্পর্ক খ. সোনার বাংলার প্রতি মুজিবের ভালোবাসা গ. মুজিবের সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলার স্বপ্ন
ঘ. মুজিবের জন্য হাহাকার
সঠিক উত্তর: গ. মুজিবের সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলার স্বপ্ন
১৬। মুজিব কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে সৃষ্টি হবে —
i. প্রকৃতিপ্রেম ii. দেশপ্রেম
iii. মানবপ্রেম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর গ. ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:
পরিবারে নতুন শিশুর আগমনে আনন্দের আর সীমা রইল না। সবার কোলে কোলে শিশুটি মুক্তার মতো ঝলঝল করে। সবাই শিশুটিকে সকল প্রকার বিপদ থেকে নিরাপদে রাখতে চায়।
১৭। উদ্দীপকটির সঙ্গে কোন কবিতার বিষয়বস্তুর মিল রয়েছে?
ক. বাঁচতে দাও খ. সভা
গ. স্মৃতিসৌধ ঘ. মুজিব
সঠিক উত্তর: ঘ. মুজিব
১৮। মুজিব ও নবজাতক শিশুটির কাছে সবার প্রত্যাশা কী?
ক. দেশের প্রয়োজনে ঝাঁপিয়ে পড়া
খ. নিজের স্বার্থে কাজ করা
গ. আপামর জনতাকে ভালোবাসা
ঘ. পরিবার পরিজনকে নিয়ে ব্যস্ত থাকা
সঠিক উত্তর:
গ. আপামর জনতাকে ভালোবাসা।
মো. মাহবুবুর রহমান
সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা