ষাটের দশকের চলচ্চিত্র বেশি সৃজনশীল

চলচ্চিত্রের গল্পের স্বকীয়তার ওপর গবেষণা করে দেখা গেছে, গত শতাব্দীর পুরোনো চলচ্চিত্র, বিশেষত ষাটের দশকের হলিউড চলচ্চিত্র বর্তমান সময়ের চলচ্চিত্রের চেয়ে অনেক বেশি সৃজনশীল।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রেনসসেলায়ের পলিটেকনিকের শিক্ষক ভারতীয় বংশোদ্ভূত সমরিত স্রিনিভাসনের নেতৃত্বে একদল গবেষক চলচ্চিত্রে সৃজনশীলতা নিয়ে গবেষণা করেন। তাঁদের গবেষণা নিবন্ধটি প্রকাশ করেছে নেচার সায়েন্টিফিক রিপোর্ট।
চলচ্চিত্রবিষয়ক ওয়েবসাইট ইন্টারনেট মুভি ডাটাবেসে (আইএমডিবি) প্রায় ২০ লাখ চলচ্চিত্রের বিষয়ে তথ্য আছে। চলচ্চিত্রের কাহিনি সংক্ষেপে বর্ণনা করার ক্ষেত্রে ওয়েবসাইট কর্তৃপক্ষ কিওয়ার্ড হিসেবে এমন কিছু শব্দ ব্যবহার করে, যার মাধ্যমে উৎসুক মানুষ তাঁদের কাঙ্ক্ষিত তথ্য খুঁজে পান।
গবেষকেরা আইএমডিবিতে কিওয়ার্ড হিসেবে ব্যবহূত শব্দগুলো সংগ্রহ করেন। এরপর ওই শব্দগুলো কী পরিমাণে ব্যবহার হয়েছে, এর ভিত্তিতে শূন্য (০) থেকে একের মধ্যে নম্বর দেন। বেশি ব্যবহূত শব্দগুলোয় নম্বর দেওয়া হয় কম। কারণ, ওই শব্দসংশ্লিষ্ট বিষয় বেশি চলচ্চিত্রের মধ্যে আছে অর্থাৎ সংশ্লিষ্ট চলচ্চিত্রটি সাধারণ মানের। তবে কম ব্যবহূত শব্দের ক্ষেত্রে নম্বর দেওয়া হয় বেশি। কারণ, কমসংখ্যক চলচ্চিত্রে ওই শব্দসংশ্লিষ্ট বিষয় দেখা যায় অর্থাৎ সংশ্লিষ্ট চলচ্চিত্রটি সৃজনশীল। এতে দেখা যায়, পুরোনো বিশেষত ষাটের দশকের চলচ্চিত্র সর্বাধিকসংখ্যক নম্বর অর্জন করেছে।
নেচার সায়েন্টিফিক রিপোর্ট