স মা জ বি জ্ঞা ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ হেদায়েত উল্যাহ, প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম
বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান বিষয়ের অধ্যায়-৪ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৪
১। সমাজজীবনে প্রভাব বিস্তারকারী উপাদান কয়টি?
ক। ২টি খ। ৩টি গ। ৪টি ঘ। ৫টি
সঠিক উত্তর: গ। ৪টি
২। চরাঞ্চলের মানুষ সাধারণত—
ক। ভিতু হয় খ। সাহসী হয়
গ। রক্ষণশীল হয় ঘ। প্রগতিশীল হয়
সঠিক উত্তর: খ। সাহসী হয়
৩। হানটিংটনের গবেষণা মতে কত ডিগ্রি তাপমাত্রায় মানুষের মানসিক দক্ষতা ও বুদ্ধিমত্তা বেশি?
ক। ৩০ ডিগ্রি খ। ৩৫ ডিগ্রি
গ। ৪০ ডিগ্রি ঘ। ৪৫ ডিগ্রি
সঠিক উত্তর: গ। ৪০ ডিগ্রি
৪। ‘দৈহিক ও মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রেই বর্তিয়ে থাকে’—কে বলেছেন?
ক। লাপোজ খ। গবিন
গ। গাল্টন ঘ। কার্ল পিয়ারসন
সঠিক উত্তর: ঘ। কার্ল পিয়ারসন
৫। ‘সভ্যতার শ্রেষ্ঠতম ফসল ফলেছে অবকাশের ক্ষেত্রে’—এটি কার মত?
ক। রবীন্দ্রনাথ ঠাকুর খ। প্লেটো
গ। ডুর্খেইম ঘ। অ্যারিস্টটল
সঠিক উত্তর: ক। রবীন্দ্রনাথ ঠাকুর
৬। সমাজজীবনে ভৌগোলিক উপাদান পরোক্ষ প্রভাব রাখে কিসের ওপর?
ক। পোশাক-পরিচ্ছদ
খ। বিজ্ঞান-প্রযুক্তি
গ। ঘরবাড়ি ঘ। শস্য উৎপাদন
সঠিক উত্তর: খ। বিজ্ঞান-প্রযুক্তি
৭। পাহাড়ি অঞ্চলে বাঁশ দিয়ে মাটি থেকে ওপরে মাচাং ঘর তৈরির কারণ হলো— i. পাহাড়ে ভূমি ঢালু হওয়ায় ii. বন্য জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষার জন্য iii. পাহাড়ে বাঁশের আধিক্য হওয়ায়। নিচের কোনটি সঠিক—
ক। i ও ii খ। ii ও iii
গ। i ও iii ঘ। i, ii ও iii
সঠিক উত্তর: খ। ii ও iii
৮। অবস্তুগত সংস্কৃতি হলো—
ক। এফএম রেডিও খ। শিল্পকলা
গ। প্রযুক্তি ঘ। পোশাক-পরিচ্ছদ
সঠিক উত্তর: খ। শিল্পকলা
উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও
শিবা চাকমার বাড়ি রাঙামাটির বরকল এলাকায়। কাপ্তাই বাঁধ নির্মিত হওয়ায় তাদের ভূমি ও ঘরবাড়ি পানিতে তলিয়ে যায়। এতে ছোটকালে সে বাবার সঙ্গে চট্টগ্রামে চলে আসে।
৯। শিবা চাকমার সমাজজীবনে প্রভাব বিস্তারকারী উপাদান হলো—
ক। ভৌগোলিক খ। সামাজিক
গ। জৈবিক ঘ। সাংস্কৃতিক উপাদান
সঠিক উত্তর: ঘ। সাংস্কৃতিক উপাদান
১০। উক্ত উপাদানের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো—
i. এ উপাদান পরিবর্তনশীল
ii. এর দুটি ভাগ রয়েছে
iii. এটি মানুষকে অর্জন করতে হয়
ক। i ও ii খ। ii ও iii
গ। i ও iii ঘ। i, ii ও iii
সঠিক উত্তর: ঘ। i, ii ও iii।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল