স মা জ বি জ্ঞা ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ অধ্যায়-৫ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৬
১. সামাজিক অসমতার উপাদান কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
উত্তর: ক. ২টি
২. সামাজিক স্তরবিন্যাসের ক্রিয়াবাদী তত্ত্ব দেন কে?
ক. ডুর্খেইম খ. ওয়েবার
গ. কার্ল মার্ক্স ঘ. ডেভিস ও মুর
উত্তর: ঘ. ডেভিস ও মুর
৩. হিন্দু সমাজে বর্ণ কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
উত্তর: গ. ৪টি
৪. দাসদের উৎপাদনের হাতিয়ার বলেছেন কে?
ক. প্লেটো খ. অ্যারিস্টটল
গ. মার্ক্স ঘ. গিলিন
উত্তর: খ. অ্যারিস্টটল
৫. ব্রহ্মার বাহু থেকে সৃষ্টি হয়েছে কারা?
ক. ব্রাহ্মণ খ. ক্ষত্রিয়
গ. বৈশ্য ঘ. শূদ্র
উত্তর: খ. ক্ষত্রিয়
৬. এস্টেট ছিল একটি—
ক. সামাজিক গোষ্ঠী খ. ধর্মীয় গোষ্ঠী গ. উপগোষ্ঠী ঘ. রাজনৈতিক গোষ্ঠী
উত্তর: ঘ. রাজনৈতিক গোষ্ঠী
৭. সমাজবিজ্ঞানী ওয়েবারের মতে শ্রেণির ভিত্তি হল—
ক. সম্পত্তি খ. রাজনীতি
গ. ঐতিহ্য ঘ. ধর্ম
উত্তর: ক. সম্পত্তি
৮. দাসমালিক দাসদের—
i. বিনা কারণে নির্যাতন করতে পারত ii. হত্যা করতে পারত
iii. সারা দিন খাটাতে পারত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৯. সায়মাএকটি সরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলী। সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে সায়মা কোন শ্রেণির সদস্য?
ক. উচ্চবিত্ত খ. মধ্যবিত্ত
গ. নিম্নবিত্ত ঘ. নিম্ন-মধ্যবিত্ত
উত্তর: খ. মধ্যবিত্ত
১০. এস্টেট ব্যবস্থায় ড্যানিয়েলের কাজ ছিল সবাইকে রক্ষা করা। ড্যানিয়েল হল—
ক. পাদ্রী খ. সামন্ত প্রভু
গ. সেনাবাহিনী ঘ. জনসাধারণ
উত্তর: খ. সামন্ত প্রভু।
অধ্যায়-৭
১. আদিম সমাজে কোনটিতে ব্যক্তিগত মালিকানা ছিল বলে মনে করা হয়?
ক. পশু খ. ফসল
গ. তীর-ধনুক ঘ. শিকারি প্রাণী
উত্তর: গ. তীর-ধনুক
২. প্রথম সম্পদের ব্যক্তিগত মালিকানা আসে কোন যুগে?
ক. পশুপালন যুগে খ. শিল্প যুগে
গ. কৃষি যুগে ঘ. আধুনিক যুগে
উত্তর: ক. পশুপালন যুগে
৩. প্রথম কৃষিকাজের সূচনা করে—
ক. পুরুষেরা খ. নারীরা
গ. শিশুরা ঘ. নারী-পুরুষ উভয়ে
উত্তর: খ. নারীরা।
৪. মানুষের যাযাবর জীবনের অবসান হয় কোন যুগে?
ক. পশুপালন যুগে খ. শিল্প যুগে
গ. কৃষি যুগে ঘ. আধুনিক যুগে
সঠিক উত্তর: গ. কৃষি যুগে
৫. কৃষি যুগে প্রধান সম্পত্তি হলো—
ক. ঘর-বাড়ি খ. ভূমি
গ. কলকারখানা ঘ. ফসল
সঠিক উত্তর: খ. ভূমি
৬. শিল্পনির্ভর ধনতন্ত্রের ভিত্তি—
ক. ব্যবসা-বাণিজ্য খ. লগ্নি পুঁজি
গ. বিনিয়োগ ঘ. শেয়ার ক্রয়-বিক্রয়
সঠিক উত্তর: গ. বিনিয়োগ
৭. সম্পত্তির ক্ষেত্রে সঠিক তথ্য হলো—
i. সম্পত্তি বস্তুগত বিষয় হতে পারে ii. সম্পত্তি অবস্তুগত বিষয় হতে পারে
iii. সম্পত্তির হস্তান্তরযোগ্যতা থাকে
সঠিক উত্তর কোনটি?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
৮. মার্ক্সের মতে পুঁজিবাদ বিকাশের শর্ত হলো—
i. কিছু লোকের হাতে গচ্ছিত সম্পদ ii. বুর্জুয়া শ্রেণির আবির্ভাব iii. নিস্ব ছিন্নমূল মানুষের আবির্ভাব।
সঠিক উত্তর কোনটি?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: গ. i ও iii.

প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম