স মা জ বি জ্ঞা ন ১ ম প ত্র
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৮
১। রাষ্ট্রের উপাদান কয়টি?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
উত্তর: গ. চারটি
২। সরকারের বিভাগ কয়টি?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
উত্তর: খ. তিনটি
৩। মানব ইতিহাসের বেশির ভাগ সময় কেটেছে—
ক. রাষ্ট্রীয় যুগে খ. রাজার শাসনে
গ. প্রাক-রাষ্ট্রীয় যুগে
ঘ. সামন্ত সমাজে
উত্তর: গ. প্রাক-রাষ্ট্রীয় যুগে
৪। প্রকৃতির রাজ্যে মানুষে মানুষে হানাহানি ও যুদ্ধ-বিগ্রহ লেগেই থাকত—এটি কার মত?
ক. হবস খ. লক
গ. রুশো ঘ. গেটেল
উত্তর: ক. হবস
৫। পিতৃপ্রধান পরিবার থেকে রাষ্ট্রের উত্পত্তি হয়েছে বলে মত দেন কে?
ক. ম্যাকাইভার খ. গেটেল
গ. মর্গান ঘ. সানমার
উত্তর: খ. গেটেল
৬। প্রাক-রাষ্ট্রীয় যুগে বিবাদ মীমাংসা করত কে?
ক. ধর্মগুরু খ. গ্রামপ্রধান
গ. বয়স্কদের পরিষদ ঘ. গ্রাম্য সংঘ
উত্তর: গ. বয়স্কদের পরিষদ
৭। প্রাক-রাষ্ট্রীয় যুগে শক্তি প্রয়োগ হতো—
১. সবল কর্তৃক দুর্বলের ওপর
২. রাজা কর্তৃক প্রজার ওপর
৩. গোত্রপতি কর্তৃক স্বীয় গোত্রের ওপর
নিচের কোনটি সঠিক?
ক. ১ ও ২ খ. ২ ও ৩
গ. ১ ও ৩ ঘ. ১, ২ ও ৩
উত্তর: গ. ১ ও ৩
৮। আমলাতন্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো—
১. শ্রমবিভাজন
২. লিখিত নিয়ম-কানুন
৩. নৈর্ব্যক্তিকতা
নিচের কোনটি সঠিক?
ক. ১ ও ২ খ. ২ ও ৩
গ. ১ ও ৩ ঘ. ১, ২ ও ৩
উত্তর: ঘ. ১, ২ ও ৩
৯। ধর্মীয় নেতৃত্বের প্রতি শ্রদ্ধা ও আনুগত্য রাষ্ট্রের উদ্ভবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—এটি রাষ্ট্রের উত্পত্তি নিয়ে কোন মতবাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?
ক. ঈশ্বরের সৃষ্টি মতবাদ
খ. সামাজিক চুক্তি মতবাদ
গ. শক্তি প্রয়োগ মতবাদ
ঘ. বিবর্তনবাদী মতবাদ
উত্তর: ঘ. বিবর্তনবাদী মতবাদ
১০। বৈধ পন্থায় গঠিত সরকারের শাসন করার যোগ্যতা হলো—
ক. ক্ষমতা খ. কর্তৃত্ব
গ. শক্তি ঘ. অধিকার
উত্তর: খ. কর্তৃত্ব।
অধ্যায়-৯
১। ‘ধর্ম হচ্ছে আত্মা বা প্রেতাত্মায় বিশ্বাস’ কার মত?
ক. ডুর্খেইম খ. মর্গান
গ. টেইলর ঘ. সানমার
উত্তর: গ. টেইলর
২। ইসলামধর্মের মূলনীতি কয়টি?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
উত্তর: ঘ. পাঁচটি
৩। হিন্দুধর্মে বিদ্যায় দেবীর নাম কী?
ক. পার্বতী খ. দুর্গা
গ. সরস্বতী ঘ. কালী
উত্তর: গ. সরস্বতী।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল