স মা জ বি জ্ঞা ন ১ ম প ত্র
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৯
৫। সমাজবিজ্ঞানী ওয়েবার সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে কোন ধর্মের ভূমিকার কথা বলেছেন?
ক. ইসলামধর্ম খ. বৌদ্ধধর্ম
গ. ক্যাথলিক ধর্ম ঘ. প্রোটেস্টান্ট ধর্ম
উত্তর: ঘ. প্রোটেস্টান্ট ধর্ম
৬। ধর্ম নীতি, আদর্শ, প্রথা প্রভৃতিকে—
ক. সমর্থন করে খ. সঠিক করে
গ. গ্রহণ করে ঘ. বৈধতা দেয়
উত্তর: ঘ. বৈধতা দেয়
# সুমন খুবই ধর্মভীরু। তার ধর্ম বিশ্বাস অনুযায়ী সে লোভ-লালসা পরিহার করে চলে। তার ধর্মমতে দ্বিতীয় সত্য হলো, লোভ-লালসা দুঃখ- বেদনা আনয়ন করে। দুঃখ-বেদনা থেকে মুক্তি পেতে হলে এসব ত্যাগ করতে হবে, এটি তৃতীয় সত্য।
৭। সুমন কোন ধর্মে বিশ্বাসী?
ক. ইসলাম খ. হিন্দু
গ. বৌদ্ধ ঘ. খ্রিষ্টান
উত্তর: গ. বৌদ্ধ
৮। ওই ধর্মের ক্ষেত্রে সঠিক তথ্য হলো—
১. এ ধর্ম পুনর্জন্মে বিশ্বাস করে
২. এ ধর্মকে দর্শনও বলা হয়
৩. এ ধর্ম বহু শক্তিতে বিশ্বাস করে
কোনটি সঠিক?
ক. ১ ও ২ খ. ২ ও ৩
গ. ১ ও ৩ ঘ. ১, ২ ও ৩।
উত্তর: ক. ১ ও ২।
৯। গৌতম বুদ্ধের মতে নির্বাণ লাভের পন্থা কোনটি?
১. সঠিক উদ্দেশ্য ২. সঠিক শিক্ষা
৩. সঠিক পেশা
কোনটি সঠিক
ক. ১ ও ২ খ. ২ ও ৩
গ. ১ ও ৩ ঘ. ১, ২ ও ৩
উত্তর: গ. ১ ও ৩।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম