স মা জ বি জ্ঞা ন ১ ম প ত্র
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৯
৯। গৌতম বুদ্ধের মতে নির্বাণ লাভের পন্থা কোনটি?
i. সঠিক উদ্দেশ্য ii. সঠিক শিক্ষা
iii. সঠিক পেশা
কোনটি সঠিক
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও iii
১০। ধর্মের কাজ কোনটি?
i. এক ঈশ্বরকে খুশি করা
ii. জীবন ও জগৎ সম্পর্কে ব্যাখ্যা দেওয়া
iii. সামাজিক সংহতি জোরদার করা
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. ii ও iii।
অধ্যায়-১০
১। অপরাধের জৈবিক ব্যাখ্যা দেন?
ক. গিলিন খ. মার্টন
গ. লমব্রোসো ঘ. মার্ক্স
উত্তর: গ. লমব্রোসো
২। Social Control গ্রন্থের লেখক কে?
ক. পোপেন খ. হবস
গ. রবার্টসন ঘ. রস
উত্তর: ঘ. রস
৩। সমাজবিজ্ঞানী হেইজ সামাজিক নিয়ন্ত্রণের পদ্ধতিকে কয় ভাগে ভাগ করেন?
ক. দুই ভাগে খ. তিন ভাগে
গ. চার ভাগে ঘ. পাঁচ ভাগে
উত্তর: ক. দুই ভাগে
৪। অপরাধের ক্ষেত্রে সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা কে?
ক. কার্ল মার্ক্স খ. মার্টন
গ. লমব্রোসো ঘ. ফ্রয়েড
উত্তর: খ. মার্টন
৫। সংগঠিত অপরাধের উদাহরণ কোনটি?
i. মাদক ব্যবসা ii. আয়কর ফাঁকি
iii. পতিতাবৃত্তি
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও iii।
৬। কোনটি বিচ্যুতি?
ক. চুরি করা খ. মাদক গ্রহণ
গ. রাষ্ট্রের আইন না মানা
ঘ. বড়দের সম্মান না করা
উত্তর: ঘ. বড়দের সম্মান না করা
৭। পুঁজিবাদী অর্থনীতির শোষণের কারণ হচ্ছে অপরাধ—এটি অপরাধ নিয়ে কোন দৃষ্টিভঙ্গি?
ক. জৈবিক খ. মনস্তাত্ত্বিক
গ. অর্থনৈতিক ঘ. সমাজতাত্ত্বিক
উত্তর: গ. অর্থনৈতিক
৮। কোনটি সামাজিক নিয়ন্ত্রণের অনানুষ্ঠানিক পদ্ধতি?
ক. আদালত খ. রীতিনীতি
গ. আইন ঘ. রাষ্ট্র
উত্তর: খ. রীতিনীতি।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল