বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য সমাজবিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। মঙ্গোলীয়রা কোন বর্ণের?
ক. কালো খ. বাদামি গ. সাদা ঘ. নিগ্রো
উত্তর: খ. বাদামি
২। সমাজবিজ্ঞানী গার্ন নৃগোষ্ঠীকে কয়টি ভাগে ভাগ করে?
ক. পাঁচ ভাগে খ. ছয় ভাগে
গ. সাত ভাগে ঘ. নয় ভাগে
উত্তর: ঘ. নয় ভাগে
৩। বাংলায় প্রথম ইসলামধর্মের প্রচার শুরু হয় কার আমলে?
ক. লক্ষ্মণ সেন খ. বখতিয়ার খলজি
গ. শেরশাহ ঘ. হোসেন শাহ
উত্তর: খ. বখতিয়ার খলজি
৪। ‘সভ্যতা হলো মানুষের বাহ্যিক আচরণ’—এটি কার মত?
ক. ম্যাকাইভার খ. টেইলর গ. কান্ট ঘ. টয়নবি
উত্তর: গ. কান্ট
৫। ফা-হিয়েন কোন দেশের পর্যটক?
ক. ভারত খ. মরক্কো গ. আফগানিস্তান ঘ. চীন
উত্তর: খ. মরক্কো
৬। আধুনিক যুগ কোনটি?
ক. ব্রোঞ্জ যুগ খ. লৌহ যুগ
গ. নতুন প্রস্তর যুগ ঘ. সভ্যতার যুগ
উত্তর: খ. লৌহ যুগ
৭। শিল্পায়নের সঙ্গে কোনটি বেশি সম্পৃক্ত?
ক. শিক্ষা খ. শ্রেণীশোষণ
গ. শ্রমিক আন্দোলন ঘ. নগরায়ণ
উত্তর: ঘ. নগরায়ণ
৮। ব্রিটিশরা বাংলাদেশের কোন শিল্পকে ধ্বংস করে?
ক. রাবারশিল্প খ. পাটশিল্প
গ. তাঁতশিল্প ঘ. বয়লারশিল্প উত্তর: গ.তাঁতশিল্প
৯। শ্রমকৌশল কোনটি?
ক. হাতিয়ার খ. শ্রমবস্তু গ. মূলধন ঘ. ভূমি
উত্তর: ক. হাতিয়ার
১০। কোথায় প্রথম পুঁজিবাদের বিকাশ ঘটে?
ক. আমেরিকায় খ. আফ্রিকায়
গ. এশিয়ায় ঘ. ইউরোপে
উত্তর: ঘ. ইউরোপে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
চট্টগ্রাম মহিলা কলেজ, চট্টগ্রাম