সংখ্যার কুসংস্কার থেকে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংখ্যার চাঞ্চল্যকর বৈশিষ্ট্যকে অনেক সময় অলৌকিক বলে ভ্রম হয়। একটু খতিয়ে দেখলেই বেরিয়ে পড়ে আসল রহস্য, যা কেবল সংখ্যার বিশেষ বৈশিষ্ট্য ছাড়া আর কিছুই নয়।এই সেদিন ফেসবুকে একটা নোট চোখে পড়ল। নোট-লেখক সেই বন্ধু তার জন্মতারিখ নিয়ে একটা চমকপ্রদ তথ্য বের করেছে। তথ্যটি পড়ে প্রথম ধাক্কায় একটু বিস্মিতই হবে হয়তো যে কেউ।তথ্যটি এ রকম: ‘আমার জন্মদিন ১৬-০৩-১৯৯৪। এই জন্মতারিখের সংখ্যাগুলো যেকোনো একটি সমাবেশে ভাগ করে সেগুলো যোগ করে যে সংখ্যা পাওয়া যায়, তার অঙ্কগুলোর যোগফল নির্ণয় করো। নতুন সংখ্যার অঙ্কদের যোগফল নির্ণয় করতে হবে, তারপর লব্ধ ফলাফলের অঙ্কদের যোগ করে আবার একটি সংখ্যা পাওয়া যাবে। এভাবে বারবার ফলাফলের অঙ্কের যোগফল নির্ণয় করতে থাকলে একপর্যায়ে একটি এক অঙ্কবিশিষ্ট সংখ্যা পাওয়া যাবে। বিস্ময়কর ব্যাপারটি হচ্ছে, যে সমাবেশেই জন্মতারিখটি ভাগ করে অগ্রসর হও না কেন, এক অঙ্কবিশিষ্ট সংখ্যাটি প্রতি ক্ষেত্রে একই (অভিন্ন)।যেমন:১৬ + ৩ + ১৯৯৪ = ২০১৩ = > ২ + ০ + ১ + ৩ = ৬১৬৩ + ১৯ + ৯৪ = ২৭৬ = > ২ + ৭৬ = ৭৮ = > ৭ + ৮ = ১৫ = > ১ + ৫ = ৬৩১৯ + ৯৬ + ১৪ = ৪২৯ = > ৪২ + ৯ = ৫১ = > ৫ + ১ = ৬যে সমাবেশ নিয়েই শুরু করি না কেন, এক অঙ্কবিশিষ্ট সংখ্যাটি ৬।’সে একইভাবে আরও কিছু বন্ধুর জন্মতারিখ নিয়ে পরীক্ষাটি করে দেখেছে যে তথ্যটি সঠিক। আমি নিজের জন্মতারিখ নিয়ে পরীক্ষা করে তথ্যের সত্যতা যাচাই করলাম। তোমরাও করে দেখতে পারো।এখন নিশ্চয়ই অনেকের কাছে মনে হচ্ছে, জন্মতারিখের সঙ্গে অদ্ভুতভাবে সম্পর্কযুক্ত সংখ্যাটির নিশ্চয়ই ব্যক্তির জীবনের ঘটনার ওপর কোনো প্রভাব আছে। হয়তো এ সংখ্যাটি তার জন্য সৌভাগ্যের প্রতীক বা প্রতি মাসের এই তারিখে কোনো ভয়ংকর বিপর্যয় থেকে বাঁচতে সেদিনটি তার ঘরে বসে কাটিয়ে দেওয়া উচিত! এ রকম শ-খানেক চিন্তা-দুশ্চিন্তা ভিড় জমাতে পারে মনে যদি সংখ্যাজ্যোতিষশাস্ত্র আর সংখ্যাতত্ত্বকে তালগোল পাকিয়ে ফেল। সৌভাগ্য বা দুর্ভাগ্য যা-ই বলা হোক না কেন, এই তথ্যের সঙ্গে আসলে জন্মতারিখের বিন্দুমাত্র সম্পর্ক নেই। বৈশিষ্ট্যটি আসলে যেকোনো সংখ্যার ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ যেকোনো একটি সংখ্যা নিয়ে উপরি বর্ণিত পদ্ধতি অনুসরণ করে যে এক অঙ্কবিশিষ্ট সংখ্যাটি পাওয়া যাবে, তা সর্বক্ষেত্রে অভিন্ন হবে। আমরা জানি, দশমিক পদ্ধতির একটি সংখ্যাকে স্থানীয় মানে ভাঙাতে পারি, যেমন—২৩৮৭৫ সংখ্যাটিকে লেখা যায় ২৩৮৭৫ = ২.১০৪ + ৩.১০৩ + ৮.১০২ + ৭.১০১ + ৫.১০০এবার একটু কারসাজি করে এটাকে আমরা লিখতে পারি এভাবে: ২৩৮৭৫ = ২.(১০৪ - ১) + ৩.(১০৩ - ১) + ৮.(১০২ - ১) + ৭.(১০১ - ১) + (২ + ৩ + ৮ + ৭ + ৫)একদম ডান দিকের ব্র্যাকেটে থাকা অংশটা বাদ দিলে তার আগের অংশটুকুর জন্য নিশ্চিত হয়ে বলা যায় যে ওটুকু ৯ দিয়ে ভাগ করা যাবেই। তাহলে ২৩৮৭৫-কে ৯ দিয়ে ভাগ করা হলে যে ভাগশেষ থাকে, ডান দিকের ব্র্যাকেটে থাকা অংশটুকুকে ৯ দিয়ে ভাগ করলে সেটাই অবশিষ্ট থাকবে।কিন্তু সেটা তো আসলে এ সংখ্যার অঙ্কগুলোর যোগফল!হ্যাঁ, এটা আসলে যেকোনো সংখ্যার জন্যই প্রযোজ্য। কোনো সংখ্যাকে ৯ দিয়ে ভাগ করলে যে ভাগশেষ থাকে, তার অঙ্কগুলোর যোগফলকে ৯ দিয়ে ভাগ করলে সেই ভাগশেষই থাকে।এখন নিশ্চয়ই বুঝতে পারছ যে সেই অলৌকিক এক অঙ্কবিশিষ্ট সংখ্যাটি আসলে মূল সংখ্যাকে ৯ দিয়ে ভাগ করলে যে ভাগশেষ পাওয়া যায় সেটিই।প্রথম সংখ্যাটি ভিন্ন সমাবেশে বিভক্ত করার অর্থ হচ্ছে, তার অঙ্কগুলোর আপেক্ষিক অবস্থান পরিবর্তন করা বা ১০-এর ভিন্ন ভিন্ন ঘাতসংবলিত পদগুলোর সহগদের স্থান পরস্পরের সঙ্গে বিনিময় করা। এতে করে মূল সংখ্যার মান ও তাদের যোগফলের মান বদলে গেলেও অঙ্কগুলোর যোগফলের মান অপরিবর্তিতই থাকছে।তাই তাকে ৯ দিয়ে ভাগ করলে যে ভাগশেষ থাকে, এর মানও থাকছে অপরিবর্তিত।এবার একটা নির্দিষ্ট সংখ্যা নিয়ে পরীক্ষা করে দেখি। ধরো, আমার মোবাইল নম্বরের শেষ ছয়টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি হচ্ছে ৬৭২০৫৩।৬৭২০৫৩ = ৬.১০৫ + ৭.১০৪ + ২.১০৩ + ০.১০২ + ৮.১০১ + ৪.১০০= ৬.(১০৫-১) + ৭.(১০৪-১) + ২.(১০৩-১) + ০.(১০২-১) + ৮.(১০১-১) + (৬+৭+২+০+৫+৩) = ৯.৭৪৬৭৭ + ২৩ = ৯.৭৪৬৭৭ + ২. ১০১ + ৩. ১০০ = ৯.(৭৪৬৭৭+২) + ৫ = ৯.(৭৪৬৭৭+২) + ৫এবার একে কোনো একটি সমাবেশে ভেঙে যোগ করি,৬৫৭ + ২০৩ = (৬.১০২ + ৫.১০১ + ৭) + (২.১০৫ + ০.১০১ + ৩)= ৯.৭১ + (৬ + ৫ + ৭) + ৯.২২ + (২ + ০ + ৩)= ৯.৯৩ + (৬ + ৫ + ৭ + ২ + ০ + ৩)প্রথম অংশে ৯-এর সঙ্গে গুণ থাকা অংশটা বদলে গেছে। সেটাতে সমস্যা নেই। কারণ, ৯ দিয়ে ভাগ করলে এই অংশটার ভাগশেষ সেই শূন্যই হবে। পরের অংশে কিন্তু শুধু অঙ্কগুলোর যোগফলটাই রয়ে গেছে, ওটাই আসলে ভাগশেষ দেবে।৬৫৭ + ২০৩ = ৯.৯৩ + ২৩ = ৯.৯৩ + ৯.২ + ৫ = ৯.৯৫ + ৫ তাহলে আমরা এ সিদ্ধান্তে এবার অনায়াসে আসতে পারি, যেকোনো সংখ্যাকে বিভিন্ন সমাবেশে ভেঙে, যোগ করে, ফলাফলের অঙ্কের যোগফল বারবার নির্ণয় করতে থাকলে একপর্যায়ে যে এক অঙ্কবিশিষ্ট সংখ্যাটি পাই, তা মূল সংখ্যাকে ৯ দ্বারা ভাগ করলে যে ভাগশেষ পাওয়া যাবে, তার সমান। তাই সংখ্যাটি প্রথম ধাপে যে সমাবেশেই ভাগ করা হোক না কেন, সর্বশেষ ধাপে এক অঙ্কবিশিষ্ট সংখ্যাটি অভিন্ন হবে। অনেক কটমটে সব শব্দ আর সংখ্যার মারপ্যাঁচ দেখতে দেখতে যদি ক্লান্ত হয়ে থাকো তাহলে এক কাজ করো, মনে মনে ১ থেকে ৯-এর মধ্যে একটা সংখ্যা চিন্তা করো। সংখ্যাটি ৯ দ্বারা গুণ করো।করেছ? এবার সংখ্যার অঙ্কদের যোগ করে যোগফল থেকে পাঁচ বিয়োগ করো। যে সংখ্যাটি পেলে, ইংরেজি বর্ণমালার তততম বর্ণ দিয়ে শুরু হয় এমন একটি দেশের নাম (মনে করো ২-এর জন্য বি। বি-তে বাংলাদেশ) চিন্তা করলে প্রথম যে নামটি মনে আসে, তার শেষাক্ষর দিয়ে শুরু হয় এমন একটি প্রাণীর নাম মনে করো। এখন এই প্রাণীর নামের শেষাক্ষর যে ফলের আদ্যক্ষর হয়, সেটির নাম ভেবে ফেলো চট করে। এবার আমি তোমাদের চিন্তা পড়ে ফেলব। নিশ্চয়ই তোমরা ডেনমার্কে বসে থাকা একটা ক্যাঙারুর কথা ভাবছিলে, যে কি না বসে বসে অরেঞ্জ চিবোচ্ছে!অবাক হওয়ার কিছু নেই। এটাও সংখ্যা এবং চিন্তার সীমানার সামান্য কিছু কারসাজি...। নিজেরাই করে ফেলো এর রহস্য উদ্ঘাটন।তামান্না ইসলাম