সংখ্যার খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংখ্যা নিয়ে অনেক মজার খেলা রয়েছে। এমনই একটা খেলা দেখানো যাক। একটা খাতা-কলম নাও!১. তিন অঙ্কের যেকোনো একটা সংখ্যা নাও, যার তিনটি অঙ্ক আলাদা আলাদা। শূন্যকে নিয়ো না (১৫৪, ৭৮৯ এমন যেকোনো কিছু হতে পারে; কিন্তু ২২৩, ৯০৩ এমন কিছু নিয়ো না)।২. তিনটি অঙ্কের যোগফল নাও। একে দুই দিয়ে গুণ করো। যা পেয়েছ, সেটা খাতার কোনায় ছোট একটা চারকোনা বাক্স এঁকে তার মধ্যে লিখে রাখো।৩. এই তিনটি অঙ্ক দিয়ে দুই অঙ্কবিশিষ্ট যতগুলো সংখ্যা বানানো যায়, সব বানাও (একই অঙ্ক দুবার ব্যবহার কোরো না!)। মোট ছয়টি এমন সংখ্যা পাবে। বুঝিয়ে দিই। ধরো, তুমি ১৫৪ ধরেছ। সে ক্ষেত্রে তুমি বানাতে পারবে ১৫, ৫১, ১৪, ৪১, ৫৪, ৪৫—এই ছয়টি সংখ্যা।৪. এই ছয়টি সংখ্যা যোগ করো (এদের যোগ করতে কষ্ট পেয়ো না। এরা খুবই ছোট সংখ্যা, মুখে মুখে বা খাতায় লিখে খুবই দ্রুত যোগ করে ফেলতে পারবে)।৫. এই যোগফলকে একটু আগে খাতার কোনায় বাক্সে যে সংখ্যাটা লিখে রেখেছ, সেটা দিয়ে ভাগ দাও।তুমি কিছু না বললেও আমি কিন্তু বলে দিতে পারব যে তোমার ভাগফলটা কত হয়েছে। যে সংখ্যাটি তুমি পেয়েছ, সেটি কিন্তু আমার সবচেয়ে প্রিয় পূর্ণ সংখ্যা।১১-এর শুভেচ্ছা রইল! চমক হাসান