সংখ্যার মজা, মজার সংখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 আপনি যদি ১০৮৯-কে ৯ দিয়ে গুণ করেন, মূল সংখ্যাকে উল্টে দিলেই গুণফল পাবেন ৯৮০১। এবার ১০৯৮৯ বা ১০৯৯৮৯ সংখ্যাদ্বয়কে একইভাবে ৯ দিয়ে গুণ করে দেখুন। ১৯ সংখ্যাটিকে এর দুই অঙ্ক ১ ও ৯ দিয়ে প্রকাশ করা যায় এভাবে: ১৯ = ১×৯ + ১ + ৯। ২৯ কেও একইভাবে এর অঙ্ক ২ ও ৯ দিয়ে প্রকাশ করা যায় ২৯ = ২×৯ + ২ + ৯। এবারে ৩৯, ৪৯, ৫৯, ৬৯, ৭৯, ৮৯ ও ৯৯-কে ও একইভাবে প্রকাশ করা যায় কিনা দেখুন। ১৫৩-কে প্রতিটি অঙ্কের ঘনমূল দিয়ে প্রকাশ করা যায় এভাবে ১৫৩ = ১৩ + ৫৩ + ৩৩। ৩৭০, ৩৭১, ৪০৭-সংখ্যাগুলোকে কি একইভাবে প্রকাশ করতে পারবেন? ৫, ৬, ১২ সংখ্যাগুলোর বর্গ যথাক্রমে ২৫, ৩৬, ১৪৪। এই বর্গফলকে ৮ দিয়ে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে ১, ৪ ও ০ পাওয়া যায়। যেকোনো বর্গফলকে ৮ দিয়ে ভাগ করে দেখুন তো ০, ১ ও ৪-এর বাইরে কোনো ফলাফল আসে কি না। ১৩ সংখ্যাটির অঙ্ক ১ ও ৩ দিয়ে আর কোন সংখ্যা তৈরি করা যায় বলুন তো? ৩১, তাই না? ১৩-এর বর্গ ১৬৯, যেখানে ৩১-এর বর্গ ৯৬১; যা ১৬৯-এর অঙ্কগুলোর বিপরীত ক্রমিক অবস্থান। ১২ সংখ্যাটির অঙ্কগুলোর এমন অবস্থান পরিবর্তন করে বর্গ করে অঙ্কগুলোর অবস্থান পরিবর্তন করে দেখুন তো কী হয়? ১÷১০৮৯ = ? উত্তরে দশমিকের পরে তিনটি শূন্য দিয়ে ৯-এর ঘরের নামতা লিখে যান .০০০৯১৮২৭৩৬৪৫৫৪৬৩৭২৮১....। ১০১১২৩৫৯৫৫০৫৬১৭৯৭৭৫২৮০৮৯৮৮৭৬৪০৪৪৯৪৩৮২০২২৪৭১৯ সংখ্যাটিকে ৯ দিয়ে তিন সেকেন্ডে গুণ করুন। উত্তর কত হবে? ক্যালকুলেটরে কি এত বড় গুণ ধরবে? কষ্ট না করে সংখ্যাগুলোর শুরুতে একটি ৯ বসিয়ে দিলেই কিন্তু উত্তর পেয়ে যাবেন! বিশ্বাস না হলে ক্যালকুলেটর বা হাতে করে দেখুন! এবার পাশের বন্ধুকে ১০৫২৬৩১৫৭৮৯৪৭৩৬৮৪২ কে ২ দিয়ে গুণ করলে কত হবে জিজ্ঞেস করে দেখুন তো, পারেন কিনা! তিনটি মাত্র অঙ্ক দিয়ে যেভাবেই পারেন সবচেয়ে বড় কত সংখ্যা তৈরি করতে পারবেন? তিনটি অঙ্ককে, যেমন ধরেন, ৭-এর বর্গ ৪৯; এর সঙ্গে ৯ যোগ করলে হয় ৫৮। এভাবে তিনটি সংখ্যা যেকোনোভাবে ব্যবহার করে সবচেয়ে বড় সংখ্যা তৈরি করুন। সবচেয়ে সহজ উপায় হতে পারে প্রথমে ৯৯ = ৩৮৭৪২০৪৮৯৯ বের করে আবার ৯৩৮৭৪২০৪৮৯ এর উত্তর বের করুন। সাবধান, ২০০ মিলিয়ন ডিজিটের সংখ্যা পাবেন কিন্তু।গণিত ইশকুল ডেস্ক