সংগীতসচেতনগোল্ডফিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল্ডফিশ
গোল্ডফিশ

গোল্ডফিশ নামের মাছের স্মৃতি অত্যন্ত ক্ষণস্থায়ী। কিন্তু এই সীমাবদ্ধতা তাদের সংগীতসচেতনতায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। কারণ, এই মাছ সংগীতের বিভিন্ন ধরনের মধ্যে পার্থক্য বুঝতে পারে। জাপানের একদল গবেষক এমনটিই দাবি করছেন। তাঁরা কয়েকটি গোল্ডফিশকে বিভিন্ন ধরনের সংগীতের তারতম্য বোঝার প্রশিক্ষণ দেন। এতে মাছগুলো ধ্রুপদি গানের বিভিন্ন সুরে পৃথক পৃথক প্রতিক্রিয়া দেখায়। বিহেভিয়ার‌্যাল প্রসেস সাময়িকীতে এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট শীর্ষ গবেষক টোকিওর কিও ইউনিভার্সিটির কাজুটাকা শিনোজুকা বলেন, মানুষ সংগীতের বিভিন্ন অর্থ বুঝতে পারলেও গোল্ডফিশের কাছে এসব সুর অর্থবহ নয়, বরং কেবলই কিছু জটিল শব্দ। টেলিগ্রাফ।