সংগীতে শিশুর উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সংগীতচর্চায় শিশুর মনোযোগ সংহত হয়, আবেগ নিয়ন্ত্রিত থাকে এবং দুশ্চিন্তা দূর হয়। আর এ কারণগুলো শিশুর মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ভারমন্ট কলেজ অব মেডিসিনের একদল গবেষক এসব কথা জানিয়েছেন। আমেরিকান একাডেমি অব চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মার্কিন ওই বিজ্ঞানীরা ৬ থেকে ১৮ বছর বয়সী ২৩২ জনের মস্তিষ্ক স্ক্যান করেন। এতে দেখা যায়, সংগীতের প্রশিক্ষণ নেওয়ার ফলে তাদের মস্তিষ্কের বাইরের স্তরের ঘনত্ব পরিবর্তন করে। ওই অংশটি মানুষের স্মৃতি, মনোযোগ, আচরণ, আবেগ, পরিকল্পনা প্রভৃতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইএএনএস।