ওয়েবসাইট দেখার সফটওয়্যারে (ব্রাউজার) নিয়মিত যে সাইটগুলো নিয়মিত দেখা হয় সেগুলো পরে দেখার সুবিধার্থে বুকমার্ক ব্যবহার করা যায়। এ ক্ষেত্রে কাঙ্ক্ষিত সাইটের সংযোগ (লিংক) বুকমার্ক করে রাখলে পরে সেই সাইটের নামের কিছু শব্দ অ্যাড্রেস বারে লিখলেই পুরো সাইটের নাম চলে আসে। তাই সাইটের নাম মনে রাখার কোনো ঝামেলা থাকে না।
জনপ্রিয় সব ব্রাউজারে বুকমার্ক করার সুবিধা আছে। কিন্তু নতুন করে উইন্ডোজ ইনস্টল করলে বা ব্রাউজার মুছেআবার ইনস্টল করলে বুকমার্কগুলো আর থাকে না।এ জন্য বুকমার্কগুলো আলাদা জায়গায় সংরক্ষণ করে রাখলে পরে সেটিকে কাজে লাগানো যায়।
মজিলা ফায়ারফক্সের জন্য কাঙ্ক্ষিত সাইটে গিয়ে CTRL + D চাপুন। Page Bookmarked উইন্ডো এলে সাইটের নাম লিখে Done-এ ক্লিক করুন। এভাবে যে যে সাইট বুকমার্ক করতে চান, সেটি করে নিন। এবার ফায়ারফক্স বোতাম থেকে Bookmarks-এ ক্লিক করুন। Import and Backup-এ ক্লিক করে Backup-এ ক্লিক করুন। সংরক্ষিত থাকা বুকমার্ক কোথায় রাখবেন, সেই জায়গা নির্বাচন করে OK করুন। বুকমার্ক ফাইলটি .json এক্সটেনশন ফাইল আকারে সংরক্ষণ হবে।
এবার কখনো নতুন করে ফায়ারফক্স ইনস্টল করলে বুকমার্ককে এক্সপোর্ট করার দরকার হবে। এ জন্য আগের নিয়মেই Bookmarks অপশনে গিয়ে Import and Backup-এ ক্লিক করতে হবে। Restore থেকে Choose File নির্বাচন করে এর আগে ব্যাকআপ করে রাখা সেই .json এক্সটেনশন ফাইলকে নির্বাচন করে দিয়ে OK চাপুন। বুকমার্ক এক্সপোর্ট হতে থাকবে। এভাবে সংরক্ষিত বুকমার্ক আবার ব্যবহার করা যাবে। —মো. রাকিবুল হাসান