সকালটা শুরু হোক ইন্টারনেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাইনাল রাউন্ডে এসে টাইব্রেকার। শেষ প্রশ্নটি ছোড়া হয়েছে প্রতিযোগীদের মধ্যে। উত্তর খুঁজে পেতে চলছে মোবাইল ব্রাউজিং। হাজার তিনেক দর্শকের চোখ তখন মঞ্চে। একজন প্রতিযোগী হাত তুলেছেন। উত্তর নিতে সঞ্চালক নিজেই মাইক্রোফোন নিয়ে এগিয়ে গেলেন। সবার কান খাড়া। উত্তর ভুল। হাত তুলেছেন আরেক প্রতিযোগী। মাইক্রোফোন গেল তার কাছে। এবং উত্তরটি সঠিক। মুহুর্মুহু করতালি আর চিৎকার। মঞ্চজুড়ে জরি বাজি ফুটছে। বিজয়ীর চোখে তখন জল।বলছিলাম পঞ্চগড়ের আই-জিনিয়াস খুঁজে পাওয়ার শেষ দৃশ্যের কথা। এভাবেই সেদিন পঞ্চগড়ের আই-জিনিয়াস নির্বাচিত হয়ে জাতীয় প্রতিযোগিতার টিকিট পেলেন পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী লামিয়া রহমান। নবম শ্রেণীর শিক্ষার্থী লামিয়া হতে চান আধুনিক প্রযুক্তিনির্ভর একজন সফল চিকিৎসক। এই শিক্ষার্থী জানান, ‘এখন থেকে আমার প্রতিটি সকাল শুরু করতে চাই ইন্টারনেট দিয়ে।’—ইমাম হাসান