সখীপুরে ইন্টারনেট নিয়ে আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সখীপুরে তিন দিনব্যাপী ইন্টারনেটের উৎসব শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে স্থানীয় উপজেলা মিলনায়তনে সাংসদ শওকত মোমেন শাহজাহান এ উৎসবের উদ্বোধন করেন। উৎসবে উপজেলার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার খানেক শিক্ষার্থীকে হাতে-কলমে ইন্টারনেট বিষয়ে শিক্ষা দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুল হক খান, উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার, ইউএনও সুলতানা রাজিয়া, পৌর মেয়র আবু হানিফ আজাদসহ অনেকে।—সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি