সচেতনতা তৈরি ও স্বেচ্ছাসেবার অ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেদের জন্য তৈরি অ্যাপ দেখছেন স্বেচ্ছসেবীরা
নিজেদের জন্য তৈরি অ্যাপ দেখছেন স্বেচ্ছসেবীরা

সারা দেশের স্বেচ্ছাসেবীরা নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারবে—এমন একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছে ওয়ান ডিগ্রি ইনেশিয়েটিভ ফাউন্ডেশন। সংগঠনটি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সামাজিক সচেতনতা সৃষ্টি করতে সারা দেশে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে। শুক্রবার ঢাকার মোহাম্মদপুরে সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজে স্বেচ্ছাসেবী দলগুলোর বিভিন্ন প্রকল্প দিনব্যাপী প্রদর্শন করা হয়। এ অনুষ্ঠানেই পারস্পরিক যোগাযোগের অ্যাপটি চালু করা হয়।ওয়ান ডিগ্রির প্রতিষ্ঠাতা সাবহানাজ রশীদ জানান, ‘অ্যাকটিভ সিটিজেনস’ নামের এই অ্যাপ শুধু নিজেদের মধ্যে যোগাযোগ করা নয়, বরং সামাজিক সচেতনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাথমিকভাবে ওয়ান ডিগ্রির সঙ্গে যুক্ত দেশের বিভিন্ন স্থানের স্কুল, কলেজভিত্তিক ৬০টি দল এই অ্যাপ ব্যবহার করবে। অ্যাপটির মাধ্যমে দলগুলোর কার্যক্রম সম্পর্কে তথ্য পাওয়া যাবে। উদ্যোক্তারা জানান, ২০১৪ সালের জানুয়ারিতে সবার জন্য অ্যাপটি উন্মুক্ত করা হবে। অ্যাপটি সবার জন্য উন্মুক্ত হলে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সামাজিক সচেতনতায় ব্যক্তিপর্যায়ে সচেতনতা তৈরি হবে। যেটি চর্চার মাধ্যমে অনুপ্রাণিত প্রত্যেকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে বলে মনে করছে ওয়ান ডিগ্রি ইনেশিয়েটিভ। —মো. রাফাত জামিল