সজীব ওয়াজেদের পরীক্ষিত ফেসবুক ফ্যানপেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সজীব ওয়াজেদের পরীক্ষিত ফেসবুক ফ্যানপেজ
সজীব ওয়াজেদের পরীক্ষিত ফেসবুক ফ্যানপেজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পেজটি যে তাঁর নিজের, তার আনুষ্ঠানিক নিশ্চয়তা দিয়েছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক কর্তৃপক্ষ। ফলে www.facebook.com/sajeeb.a.wazed ঠিকানার পেজে সজীব ওয়াজেদের নামের পাশে টিক চিহ্ন দেখা যাচ্ছে। সম্প্রতি খুব পরিচিত ও জনপ্রিয় ব্যক্তিদের সত্যিকারের ফ্যানপেজ নিশ্চিত করার জন্য ফেসবুক এ উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে মূলত নির্দিষ্ট ব্যক্তির নিজস্ব পেজকে সুনির্দিষ্ট করা হয়। এ জন্য ফেসবুক নির্দিষ্ট ব্যক্তির তথ্য-উপাত্ত নিজস্ব অনুসন্ধানের মাধ্যমে যাচাই করে। এতে ব্যবহারকারীরা সঠিক পেজের বিষয়ে নিশ্চিত হতে পারবেন। সজীব ওয়াজেদের ফেসবুক পেজে গত মঙ্গলবার থেকে টিক চিহ্ন দেখা যাচ্ছে। গতকাল বুধবার রাত পর্যন্ত এই পেজে লাইকের সংখ্যা ছিল এক লাখের কাছাকাছি। —নিজস্ব প্রতিবেদক