সঞ্চয়ী হোন,অ্যাকাউন্ট খুলুন পাওয়ার ব্যাংক লিমিটেডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের সুবিধাসমূহ

* দেশে বিদ্যুতের দাম যতই বাড়ুক, আপনার কোনো টেনশন নেই! এই ব্যাংক আপনার
বিদ্যুৎ সঞ্চয়ে বদ্ধপরিকর।
* এটিই একমাত্র ব্যাংক, চাইলে যেটার
মালিক আপনি একাই হতে পারেন।
* এই ব্যাংক কোনো শর্ত, সুদ, এমনকি জামানত ছাড়া কেবল অনুরোধ করলেই ঋণ দেয়!
* বান্দরবানের বগা লেক বা রাঙামাটির সাজেক, যেখানে পৃথিবীর কোনো ব্যাংকের শাখা নেই, সেখানেও আপনি চাইলে বুকপকেটে করে পুরো ব্যাংকটি বয়ে নিয়ে যেতে পারবেন।
* এই ব্যাংকের কোনো বার্ষিক চার্জ নেই।
* বেডরুম থেকে বাথরুম, এমনকি লোকাল বাসে ঝুলতে ঝুলতেও আপনি সেরে ফেলতে পারেন আপনার সব লেনদেন।
* এই ব্যাংক গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে কোনো সাপ্তাহিক বা বার্ষিক ছুটি নেয় না!
* দেশের অন্য অনেক ব্যাংকের অনেক কেলেঙ্কারি আছে, কিন্তু এ ব্যাংক
সম্পূর্ণ কলঙ্কমুক্ত!
* এটিই দেশের একমাত্র শতভাগ অনলাইন ব্যাংক। কারণ, এটা না থাকলে আপনার স্মার্টফোনই ইন্টারনেটের বাইরে চলে যাবে!

যখন ভেঙে পড়ে গ্রিড তখন power we need

পাওয়ার ব্যাংক লিমিটেড
দেশের একমাত্র ভ্রাম্যমাণ ব্যাংক