সত্যিকারের প্রেমে প্রতারকদের আস্থা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সত্যিকারের প্রেমে প্রতারকদের আস্থা!
সত্যিকারের প্রেমে প্রতারকদের আস্থা!

প্রতারক ও অবিশ্বস্ত মানুষেরাও ‘সত্যিকারের প্রেমে’ আস্থা রাখেন। এ ধরনের মানুষের মধ্যে প্রতি ১০০ জনে ৭৭ জনই মনে করেন, ‘প্রকৃত প্রেমের’ অস্তিত্ব রয়েছে। ইউরোপের একদল গবেষক সম্প্রতি এই তথ্য দিয়েছেন। ভিক্টোরিয়া মিলান নামের একটি ওয়েবসাইট ওই গবেষণা চালায়। বিয়ে ও জনসংযোগবিষয়ক ওয়েবসাইটটির পক্ষ থেকে বলা হয়, প্রতারকদের মধ্যে ৬০ শতাংশই মনে করেন, প্রকৃত প্রেম অবশ্যই যৌনাকাঙ্ক্ষা জাগায়। যাই হোক, তাঁদের ৩৬ শতাংশ বলেন, যৌন আকর্ষণও একসময় ফুরিয়ে যায়। অনেকে অবশ্য বলেছেন, কোনো সম্পর্ক শুরু হওয়ার প্রথম দু বছরের মধ্যেই পারস্পরিক শারীরিক আকর্ষণ শেষ হয়। আবার শতকরা ৫০ শতাংশ মানুষ মনে করেন, প্রেমের সম্পর্কে ইন্দ্রিয়সুখের অনুভূতি কখনোই ভোঁতা হয় না। এএনআই।