সনদ পেয়েছে সূর্যপে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডেটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড (পিসিআই ডিএসএস) সনদ পেয়েছে সূর্যপে। এ স্বীকৃতি পেয়েছে সূর্যমুখী লিমিটেডের মালিকানাধীন সূর্যপে। এ উপলক্ষে গত মঙ্গলবার সূর্যমুখী লিমিটেডের সদর দপ্তরে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ আনন্দঘন অনুষ্ঠানে অতিথি হিসেবে ব্র্যাক ব্যাংক লিমিটেডের হেড অব মার্চেন্ট খাইরুদ্দিন আহমেদ, রাইট টাইম লিমিটেডের চেয়ারম্যান সাহালী ইসলাম ভূঁইয়া, কোলোএশিয়া লিমিটেডের হেড অব বিজনেস আহমেদ তওফিকসহ সম্মানিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সূর্যমুখী লিমিটেডের এমডি এবং সিইও ফিদা হক বলেছেন, পিসিআই-ডিএসএস সার্টিফিকেশন সবার জন্য অনলাইন লেনদেন আরও নিরাপদ করে তুলবে এবং এটি ব্যবহারকারী এবং ব্যবসায়ী উভয়কে সহজ এবং উন্নত সেবা প্রদান করবে। বিজ্ঞপ্তি