সনদপত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের (দীপ্তি) প্রশিক্ষণার্থীদের মধ্যে গত সোমবার সনদপত্র বিতরণ করা হয়েছে। ঢাকায় দিপ্তীর নিজস্ব মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি পরিচালিত বিভিন্ন ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়। দীপ্তির পরিচালক রথীন্দ্রনাথ দাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি এলাইন্সের পরিচালক (পার্টনারশিপ ডেভেলপমেন্ট) জাবেদ মাহমুদ। —বিজ্ঞপ্তি