সনি আনছে 'এক্সপেরিয়া জেড ১'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সনি এক্সপেরিয়া জেড ১
সনি এক্সপেরিয়া জেড ১

আগামী ৪ সেপ্টেম্বর ‘এক্সপেরিয়া জেড ১’ নামের নতুন একটি স্মার্টফোনের ঘোষণা দিতে পারে সনি। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক কয়েকটি ওয়েবসাইটে সনির নতুন এ স্মার্টফোনটির তথ্য ফাঁস হয়েছে।

এনডিটিভির এক খবরে বলা হয়েছে, সনির নতুন স্মার্টফোনটির উন্নত রেজুলেশনের ছবি ফাঁস করেছে ৩৬৫ডিয়ান নামের একটি ওয়েবসাইট। নতুন স্মার্টফোন নিয়ে ইউটিউবে একটি টিজার ভিডিও প্রকাশ করেছে সনি।

প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ‘হোনামি’ কোড নাম দিয়ে তৈরি স্মার্টফোনটিই হবে এক্সপেরিয়া জেড ১।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ইপ্রাইস ডটকমের তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোনটিতে থাকবে পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লে, সনির জিলেন্স ও বায়োঞ্জ ইমেজ প্রসেসর। অভ্যন্তরীণ ১৬ গিগাবাইট তথ্য ধারণক্ষমতার স্মার্টফোনটি মাইক্রোএসডি কার্ড সমর্থন করবে।

এতে থাকবে ২ দশমিক ২ গিগাহার্টজের কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর, দুই গিগাবাইট র্যাম ও উন্নত ব্যাটারি। ৮ দশমিক ৩ মিলিমিটার পুরুত্বের স্মার্টফোনটির সামনের দিকেও থাকবে দুই মেগাপিক্সেলের ক্যামেরা। পাশাপাশি, সনির এক্সপেরিয়া জেড স্মার্টফোনটির মতোই নতুন এ স্মার্টফোনটি হবে পানি ও ধুলা-প্রতিরোধী।
সনি আনুষ্ঠানিকভাবে এখনো নতুন স্মার্টফোনটি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি।