সনি আনছে ‘এক্সপেরিয়া এসএল’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি জাপানের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি তাদের এক্সপেরিয়া সিরিজে ‘এক্সপেরিয়া এস’ স্মার্টফোনটির পরবর্তী সংস্করণ হিসেবে ‘এক্সপেরিয়া এসএল’ বাজারে এনেছে। প্রযুক্তি বিশ্লেষকেরা সনির এক্সপেরিয়া এস স্মার্টফোনটিকে বাজারের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন হিসেবেই রায় দিয়েছেন।নতুন এই স্মার্টফোন প্রসঙ্গে সনি জানিয়েছে, এক্সপেরিয়া এসএল স্মার্টফোনটিতে থাকছে ১.৭ গিগাহার্টজের ডুয়াল কোর প্রসেসর যা এক্সপেরিয়া এসের তুলনায় উন্নত। উল্লেখ্য, এক্সপেরিয়া এস স্মার্টফোনটিতে রয়েছে ১.৫ গিগাহার্টজ প্রসেসর। এ স্মার্টফোনটি ৪.৩ ইঞ্চি মাপের এবং এতে থাকবে ১২.১ মেগাপিক্সেল ক্যামেরা। আইসক্রিম স্যান্ডউইচ চালিত ফোনটি সিলভার, কালো, সাদা ও গোলাপি রঙে বাজারে আসবে। তবে নতুন স্মার্টফোনটির দাম বিষয়ে কোনো তথ্য জানায়নি সনি।