সনি এক্সপেরিয়া জেড (ভিডিও)
পানিরোধী স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি। ৮ জানুয়ারি থেকে লাসভেগাসে শুরু হওয়া সিইএস মেলায় পানিরোধী স্মার্টফোনটি প্রদর্শন করছে সনি। স্মার্টফোনটিকে ‘এক্সপেরিয়া জেড’ বলছে সনি।
সনির দাবি, স্মার্টফোনটি এক মিটার পানির নীচে আধঘণ্টা ডুবিয়ে রাখলেও কোনো ক্ষতি হয়না। ৫ ইঞ্চি ডিসপ্লে সুবিধার স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর।সনির নির্বাহী কর্মকর্তা স্টিভ ওয়াকার বিবিসিকে বলেন, এ স্মার্টফোনটি ময়লা হলে ধুয়ে ফেলা যাবে।পানিরোধী স্মার্টফোনটিতে এইচডিআর বা হাই ডায়নামিক রেঞ্জে ভিডিও করার সুবিধা যুক্ত করেছে সনি কর্তৃপক্ষ। এইচডিআর প্রযুক্তিটি সনি নির্মিত ক্যামেরায় ব্যবহূত হয়। স্মার্টফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়াও সনি ব্রাভিয়া টেলিভিশনের প্রযুক্তি এ স্মার্টফোনের ভিডিও দেখার সুবিধা হিসেবে যুক্ত করা হয়েছে। ০.৩ ইঞ্চি পুরুত্বের এ স্মার্টফোনটি ফোরজি সমর্থন করবে।স্মার্টফোনটির দাম সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করেনি সনি।