সনি এরিকসনের নতুন ‘এক্সপেরিয়া মিনি প্রো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাচ স্ক্রিন ও স্লাইডিং কি-প্যাড দুটো ফিচারই একই সঙ্গে রয়েছে, এমন সেট বাজারে খুব একটা নেই। যাও দু-একটা আছে, সেগুলো বেশ দামি। সনি এরিকসন কিন্তু এমন একটি সেট বাজারে ছেড়েছে এক বছর আগে। যা অপেক্ষাকৃত কম দামের এবং তাতে রয়েছে টাচ স্ক্রিন ও স্লাইডিং কি-প্যাড দুটোই।এক্স ১০ মিনি অপেরা নামের সেই সেটটি কিন্তু ভালোই বাজার পেয়েছিল। সেই সেটের সাফল্যে অনুপ্রাণিত সনি এরিকসন এবার নিয়ে আসছে এক্সপেরিয়া মিনি প্রো। এক্সপেরিয়া মিনি প্রো এক্স ১০ মিনি অপেরার মতোই। তবে নতুন ভার্সনে যুক্ত হয়েছে তিন ইঞ্চি ডিসপ্লে। বিশ্বখ্যাত ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান সনির ব্র্যাভিয়া এই ফোনের ডিসপ্লে স্ক্রিন তৈরি করেছে। এর রেসুলেশন ৩২০ বাই ৪৮০ পিক্সেল। এর মাধ্যমে ব্যবহারকারীরা আগের চেয়ে অনেক স্পষ্ট ডিসপ্লে উপভোগ করতে পারবেন।এ ছাড়া এক্সপেরিয়ার মিনি প্রোর প্রসেসর ১ গিগাহার্জ সম্পন্ন। এর র্যাম ৫১২ মেগাবাইট। এতে রয়েছে ৪২০ মেগাবাইট অনবোর্ড স্টোরেজ সুবিধা। বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে তৃতীয় প্রজন্মের নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা, ওয়াই ফাই ইত্যাদি এই ফোনকে দিয়েছে অন্যমাত্রা। অ্যান্ড্রয়েডের ২ দশমিক ৩ প্ল্যাটফর্মে তৈরি এই ফোনটি ভারতে ১৫ হাজার রুপিতে বিক্রি হবে।