সনি তৈরি করবে ত্রিমাত্রিক ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০৮০ পিক্সেল রেজল্যুশনে ত্রিমাত্রিক বা থ্রিডি ভিডিও দেখাতে এবং গেমস চালাতে পারে এমন সব ল্যাপটপ কম্পিউটার যেসব নির্মাতা প্রতিষ্ঠান তৈরি করছে, সেসব প্রতিষ্ঠানের সঙ্গে যোগ দেওয়ার পরিকল্পনা করছে সনি ইনকরপোরেশন। সনি গত বুধবার জার্মানির রাজধানী বার্লিনে আইএফএ ইলেকট্রনিকস শোতে ওইসব ছোট কোম্পানির তৈরি ভায়ো মডেলের একটি ল্যাপটপের প্রোটোটাইপ প্রদর্শন করেছে। এতে রয়েছে একটি থ্রিডি বাটন এবং আলো-নিরোধক চশমা। এতে ব্যবহার করা হয়েছে, ‘ফ্রেম সিকুয়েন্টিয়াল’ প্রযুক্তি। এর ফলে ল্যাপটপটি প্রতি সেকেন্ডে ২৪০ ফ্রেম ভিডিও ডিসপ্লে করতে পারবে। তবে কোন নির্মাতার গ্রাফিক্স চিপ এতে ব্যবহার করা হয়েছে, সনি তা প্রকাশ করেনি। সনির প্রধান নির্বাহী হাওয়ার্ড স্ট্রিঙ্গার এক সংবাদ সম্মেলনে জানান, আগামী বসন্তে থ্রিডি ভায়ো ল্যাপটপ বাজারে আসবে। ল্যাপটপটি থ্রিডি মুডে নেওয়ার জন্য থ্রিডি বাটন নামের একটি অতিরিক্ত বাটন রাখা হয়েছে। এ ছাড়া অন্য সব ল্যাপটপের মতোই এটি কাজ করবে। আইএফএ ইলেকট্রনিকস শোতে সনি আরও ঘোষণা দেয়, তাদের ব্লু রে প্লেয়ারস ও প্লে-স্টেশন ৩ ত্রিমাত্রিক করে ফেলা হবে। এ ছাড়া একটি থ্রিডি প্রজেক্টর তৈরি করারও ঘোষণা দিয়েছে সনি। —গুগল নিউজ অবলম্বনে রোকেয়া রহমান