সনির উইন্ডোজনির্ভর হাইব্রিড আলট্রাবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর হাইব্রিড আলট্রাবুক বাজারে আনার ঘোষণা দিয়েছে ইলেকট্রনিক পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান সনি। ‘সনি ভায়ো ডুয়ো ১১’ নামের এ হাইব্রিড আলট্রাবুকটি ল্যাপটপ ও টাচস্ক্রিন ট্যাবলেট হিসেবে ব্যবহার করা যাবে। ‘সনি ভায়ো ডুয়ো ১১’ নামের আলট্রাবুকটিতে ফুল কি-বোর্ড এবং ১০ আঙুল শনাক্তকারী প্রযুক্তি থাকছে। এ আলট্রাবুকটির সাহায্যে আঙুলের সাহায্যে ছবি আঁকা যায় এমন অ্যাপ্লিকেশন ও মাইক্রোসফট অফিস ব্যবহার করার সুবিধা থাকবে।ইনটেল কোর আই ৩ ও কোর আই ৭ প্রসেসরযুক্ত এ আলট্রাবুকটির ওজন ২.৮৪ পাউন্ড। উন্নত ব্যাটারি সুবিধার এ আলট্রাবুকটিকে ট্যাবলেট হিসেবে ব্যবহার করা যাবে এবং এতে নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) সমর্থন করবে। হাইব্রিড আলট্রাবুকের দাম এক হাজার ৯৯ ডলার। চলতি মাসেই এ ল্যাপটপ বাজারে আনবে সনি।