সনির ওপর সাইবার হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইবার হামলার শিকার হয়েছে বিশ্বখ্যাত ইলেকট্রনিকস পণ্যসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান সনি। এই হামলা হয়েছে প্রতিষ্ঠানটির ইউরোপভিত্তিক কেন্দ্রটিতে। আর এ হামলার কারণে শেয়ারবাজারে বড় ধরনের ধসের মুখে পড়েছে জাপানের এই প্রতিষ্ঠানটি। গেল সোমবার গত দুই বছরের তুলনায় সবচেয়ে কম বাজারদর ছিল সনির নামের পাশে। সেই অঙ্কটি ছিল ৩ শতাংশেরও নিচে!টোকিওর শেয়ারবাজারে সনির বাজারদর ছিল ৩ দশমিক ১৪ শতাংশ, যার অর্থমূল্য ২ হাজার ৬২ ইয়েন। ২০০৯ সালের মার্চের পরে এটাই ছিল সর্বনিম্ন দর। এদিকে টোকিওতে সনির এক মুখপাত্র জানিয়েছেন, হ্যাকারদের আক্রমণের পর সনি ইউরোপ লিমিটেডের কোনো রকম অতি গোপন তথ্য চুরি যায়নি এবং সেগুলো প্রকাশিতও হয়নি ইন্টারনেটে। মুখপাত্র বলেছেন, ‘এটা সত্যি, ওয়েবসাইটটি অবৈধভাবে হাতানো হয়েছে। তবে হ্যাকাররা যেসব তথ্য চুরি করেছে বলে প্রতীয়মান হচ্ছে, তার সবই সনির ওয়েবসাইটে রক্ষিত আছে।’গত রোববার সকালে সনি ইউরোপের লন্ডনভিত্তিক মূল কার্যালয় হামলার বিষয়টি আবিষ্কার করে। মূলত যোগাযোগ-প্রতিষ্ঠানটির সম্প্রচার যন্ত্রপাতির বিষয়ে সনদ পাওয়া প্রশিক্ষণার্থীদের ব্যক্তিগত তথ্যের ওপরই হ্যাকারদের মূল লক্ষ্য ছিল। তবে হ্যাকাররা যেসব তথ্য চুরি করেছে, সেগুলো এখন সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে সনি! উল্লেখ্য, এই হামলার ফলে ১০০ মিলিয়ন ভোক্তার অ্যাকাউন্টের তথ্য চুরি গেছে। বলা হচ্ছে, এ পর্যন্ত এটাই সবচেয়ে বড় তথ্য বেহাতের ঘটনা। —ওয়েবসাইট অবলম্বনে মাহফুজ রহমান