সনির নতুন এক্সপেরিয়া টিএক্স
ইলেকট্রনিক পণ্য নির্মাতা সনি তাদের এক্সপেরিয়া সিরিজে নতুন মডেলের স্মার্টফোন যুক্ত করছে। এক্সপেরিয়া ব্লগে প্রকাশিত তথ্য অনুসারে, চলতি বছরের ২৯ আগস্ট ‘এক্সপেরিয়া টিএক্স’ নামের নতুন এ স্মার্টফোনটি বাজারে আনবে জাপানের এ প্রতিষ্ঠানটি।২৯ আগস্ট দক্ষিণ স্যামসাং ‘গ্যালাক্সি নোট ২’ ঘোষণা দেওয়ার জন্য অনুষ্ঠানের তারিখ ঠিক করে রেখেছে। একই দিনে সনিও তাদের জনপ্রিয় এক্সপেরিয়া সিরিজে নতুন স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দেবে। এক খবরে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।সনি এক্সপেরিয়া টিএক্স স্মার্টফোনটিতে থাকবে ৪.৬ ইঞ্চি মাপের পর্দা। অ্যান্ড্রয়েড ৪.০ বা আইসক্রিম স্যান্ডউইচচালিত এ স্মার্টফোনটিতে ১.৫ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর ও ১ গিগাবাইট তথ্য সংরক্ষণ সুবিধা থাকবে। স্মার্টফোনটির পেছনে থাকবে ফ্ল্যাশসুবিধাসহ ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, সনি এক্সমোর আর সেন্সর ও সামনের দিকে ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা।অবশ্য স্মার্টফোনটির দাম ও ফিচার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি সনি।