সন্ধানী লাইফে ইনসুরসফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড নিজেদের স্বয়ংক্রিয় প্রক্রিয়ার জন্য অনলাইন লাইফ ইনস্যুরেন্স সল্যুশন (ইনসুরসফট) ব্যবহার করবে। সফটওয়্যার নির্মাতা লিডস করপোরেশন লিমিটেডের তৈরি ইনসুরসফট সফটওয়্যারের মাধ্যমে সন্ধানী লাইফ গ্রাহকদের উন্নত সেবা দিতে সক্ষম হবে। সম্প্রতি এ উপলক্ষে উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি হয়েছে। সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক আহসানুল ইসলাম ও লিডস করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক শেখ আবদুল আজিজ চুক্তিপত্রে সই করেন। —বিজ্ঞপ্তি