সপ্তাহের আওয়াজ
প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে
ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
www.facebook.com/chutirdine
সেরা আওয়াজ
বিশ্বকাপ শেষ! আসুন, মেসি-নেইমার বিতর্ক বাদ দিয়ে আবার সবাই এক হই।
মো. জায়েদ হাসান, বন্দরটিলা, চট্টগ্রাম
হুমায়ুন স্যার, আপনি কেমন আছেন? আপনি কি জানেন, আপনাকে আমি কতটা পছন্দ করি! আপনি যেখানেই থাকুন না কেন, আশা করি ভালো আছেন।
সুমাইয়া বিনতে সালেহ
মেসির পা যখন ছন্দময় ভঙ্গিতে ছুটে চলে, মনে হয় পৃথিবীর তাবৎ কবিতা মাঠে নেমে এসেছে...
নাসরিন রশীদ
প্রতিদিন একটাই চিন্তা। ‘আজকে ইফতারে নতুন কী হবে?’
নৌশিন তাবাসসুম, কান্দিরপাড়, কুমিল্লা
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।
লেখা পাঠান আজই
পাঠক, আপনার হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। সেরা লেখক বা আলোকচিত্রী পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।
লেখা পাঠানোর ঠিকানা: ছুটির দিনে, প্রথম আলো। সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। অথবা আমাদের ফেসবুক ইনবক্সে www.facebook.com/chutirdine
লেখা ও ছবি ই–মেইল করতে পারেন
[email protected]
লেখার সঙ্গে অবশ্যই পুরো নাম, ঠিকানা ও মুঠোফোন নম্বর উল্লেখ করতে হবে।