সফটএক্সপো মেলার পৃষ্ঠপোষক গ্রামীণফোন আইটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ ফেব্রুয়ারি থেকে ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) বার্ষিক মেলা ‘সফটএক্সপো-২০১১’-এর প্ল্যাটিনাম পৃষ্ঠপোষক হয়েছে গ্রামীণফোন আইটি। গত বৃহস্পতিবার ঢাকায় এ-সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। চুক্তিপত্রে সই করেন গ্রামীণফোন আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী ইসলাম ও সফটএক্সপোর আহ্বায়ক এ কে এম ফাহিম মাশরুর। উপস্থিত ছিলেন গ্রামীণফোন করপোরেট অ্যাফেয়ার্সের মহাব্যবস্থাপক আবু মামুন হাশমি, গ্রামীণফোন আইটির পরিচালক সোহেল রেজা, বেসিসের সহসভাপতি ফারহানা এ রহমান, মহাসচিব ফোরকান বিন কাশেমসহ অনেকে। —বিজ্ঞপ্তি