সফটএক্সপোর ইন্টারনেট অংশীদার কিউবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২২-২৬ ফেব্রুয়ার্রিঢাকায় অনুষ্ঠেয় দেশের সবচেয়ে বড় সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা মেলা বেসিস সফটএক্সপো ২০১২-এর ইন্টারনেট অংশীদার হলো দ্রুতগতির তারহীন ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবা দাতা কিউবি। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার ঢাকায় মেলার আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস—বেসিসের সঙ্গে কিউবির চুক্তি হয়েছে।চুক্তিপত্রে সই করেন কিউবির ব্র্যান্ড ও যোগাযোগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সৈয়দ আশিকুর রহমান এবং সফটএক্সপো ২০১২-এর আহ্বায়ক তামজিদ সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন কিউবির জ্যেষ্ঠ নির্বাহী মির্জা সালমান হোসাইন বেগ। এ সময় বেসিসের সহসভাপতি এ কে এম ফাহিম মাশরুর উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি